মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জাটকা সংরক্ষণের নিমিত্তে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
আজ বুধবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টা হতে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত নরসিংদীর মেঘনা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।
নরসিংদী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আসাদ পল্লী নিউজকে জানান, এসময় অবৈধ ভাবে কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরার কারণে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করি এবং সেই সাথে কারেন্ট জাল ব্যবহার করার কারণে একজনকে আটক ও পাঁচশত টাকা জরিমানা করে মোবাইল কোর্ট ।
জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। পরে বিকাল সাড়ে তিনটার সময় নরসিংদীর করিমপুর বাজারে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা দিপালী দে, মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে নৌ পুলিশের একটি টিম। এ অভিযান অব্যাহত থাকবে বলে মোবাইল কোর্ট জানান।
