শিক্ষার্থী সমিতি, পাঁচবিবির মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

শেয়ার

জয়পুরহাট প্রতিনিধি:

প্রতি বছরের ন্যায় শিক্ষার্থী সমিতি, পাঁচবিবি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে। শুক্রবার সকাল ৯ টায় শিক্ষার্থী পাঁচবিবির তিনমাথা কামার পট্টির ভিতর সমিতির নিজস্ব অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গৃহিত সকল কর্মসূচী।

শিক্ষার্থীদের জন্য ছিল চিত্রাঙ্কাণ প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তব্য ও রচনা প্রতিযোগীতা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন পাঁচবিবি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মনিরুল শহীদ মুন্না, সভাপতিত্ব করেন জনাব ড. আজমল হোসেন মন্ডল, সভাপতি, শিক্ষার্থী সমিতি, পাঁচবিবি।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্ঠা জনাব এ্যাডভোকেট মাফিজুল ইসলাম, প্রভাষক রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, কার্যকরী কমিটির সহ-সভাপতি ফিরোজ হোসেন ফাইন, সাধারণ সম্পাদক তাসনিম আলম মুকিম, কামিনুল ইসলামসহ সম্মানিত অবিভাবকবৃন্দ। অনুষ্ঠানে মহান স্বাধীনতা দিবসের নানা তাৎপর্য এবং শিক্ষার্থীদের দিক-নিদের্শনামূলক নানা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করা হয়। দেশপ্রেম জাগ্রত করে দেশ ও মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলকে বলা হয়।

পরিশেষে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার হিসাবে মুক্তিযুদ্ধের বই প্রদান করা হয়েছে।

জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী সংগঠন শিক্ষার্থী সমিতি,পাঁচবিবি ১৯৮৪ সালে গঠন করা হয় অত্র উপজেলার শিক্ষার্থীদের উন্নয়নে নানামুখী কাজ করার লক্ষ্য নিয়ে। সেই ধারাবাহিকতায় আজকের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করছে এ সুনামধন্য এ সংগঠনটি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.