অটিজম আক্রান্ত শিশুর প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: শেখ হাসিনা

শেয়ার

আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস । শনিবার দিবসটি পালন উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২ এপ্রিল বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

অটিজম আক্রান্ত শিশুর প্রতিভা বিকাশের সুযোগ করে দিয়ে তাদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করতে পরিবার, শিক্ষক ও সরকারি কর্মকর্তাদের অনুরোধ জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, ‘তাদের লুকায়িত সুপ্ত প্রতিভা বের করে আনতে হবে, তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে; যাতে করে তারা সমাজের কাজে আসে, জীবনকে সুন্দর করতে পারে। কেউ যেন তাদের বাবা-মার জন্য বোঝা মনে না করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে সংযুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.