জাতীয়

বেগমগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন এমপি কিরণ

বেগমগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন এমপি কিরণ

বি. চৌধুরী ( তুহিন) নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের ৮ নং বেগমগঞ্জ ইউনিয়নের পশ্চিম মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। ৩০ মে দুপুর ১ টা নোয়াখালী ৩ ( বেগমগঞ্জ) আসনের এমপি বিশিষ্ট শিল্পপতি মামুনুর রশিদ কিরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ ও শিল্পপতি আবু ইউছুফ , বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী তাজকেরা খায়ের , বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল হান্নান পাটোয়ারী , বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম আজাদ , বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবদুল মালেক , ৮ নং বেগমগঞ্জ:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ৩ টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা

লক্ষ্মীপুরে ৩ টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। রোববার (২৯ মে) বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় বৈধ কাগজপত্র না থাকায় ৩ টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। অভিযানে লক্ষ্মীপুর শহরের হাসপাত রোড এলাকায় আল করিম ডায়াগনস্টিক সেন্টার, নুরাইন ডায়াগনস্টিক সেন্টার,লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধন না থাকায় ১০ হাজার টাকা জরিমানা ও ৩ টি প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করা হয়। এ প্রসঙ্গে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাহিদ রাহান জানান, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও বন্ধ:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইক চালক ও এক আরোহীসহ দুইজন নিহত হয়েছে। রবিবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, রামগতি থেকে ছেড়ে আসা ইলিশ মাছ ভর্তি একটি পিকআপভ্যান ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, এসময় দুই আরোহীসহ মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইক চালক রায়হান ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অপর দুই যাত্রী আহত হন। এদের হাসপাতালে নেওয়ার পথে বাবুল মাঝি নামের আরও একজন মারা যান বলে জানান প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা সানা উল্যাহ। রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে, আরও একজন:
আরও পড়ুন
‘পদ্মা সেতু’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি

‘পদ্মা সেতু’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি

ঢাকা: পদ্মা নদীর উপর নির্মিত সেতুটি সরকার ‘পদ্মা সেতু’ নামে নামকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে সেতু বিভাগ। রোববার (২৯ মে) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পর তা গেজেট প্রকাশ করা হয়েছে। সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ জেলার মাওয়া ও শরীয়তপুর জেলার জাজিরা প্রান্ত সংযোগকারী পদ্মা নদীর উপর নির্মিত সেতুটি সরকার পদ্মা সেতু নামে নামকরণ করেছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু যান চলাচলের জন্য উদ্বোধন করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ তথা:
আরও পড়ুন
সিরাজগঞ্জে পূবালী ব্যাংক এর ৫৯ তম উপশাখার উদ্বোধন

সিরাজগঞ্জে পূবালী ব্যাংক এর ৫৯ তম উপশাখার উদ্বোধন

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের পূবালী ব্যাংক লিমিটেড এর ৫৯তম উপশাখার উদ্বোধন করা হয়। পূবালী ব্যাংক লিমিটেড এর উপশাখা উদ্বোধন উপলক্ষে রোববার (২৯ মে ) সকাল ১১টায় শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখার শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক লিমিটেডের বগুড়া অঞ্চলের উপমহাব্যস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ বেল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আমিরুল ইসলাম চৌধুরী, পরিচালক ডা. সাইফুল ফেরদৌস মুহা. খায়রুল আতাতুর্ক, পূবালী ব্যাংক লিমিটেডের বগুড়া অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক মো. সালামুজ্জামান,:
আরও পড়ুন
সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিক্রয় প্রতিনিধির মৃত্যু

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিক্রয় প্রতিনিধির মৃত্যু

ইমরান হোসাইন, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকালে ওই এলাকার এসএস সড়কের নীরব আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। জানা গেছে, আব্দুর রাজ্জাক পঞ্চগড় জেলার বোদা থানার তেতুলিয়া এলাকার বাসিন্দা। তিনি আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান টনি জানান, আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি রাজ্জাক সিরাজগঞ্জে পেশাগত কাজে এসে ওই এলাকার নীরব আবাসিক হোটেলে থাকতেন। তিনি সকালে বেলকনিতে লোহার পাইপ হাতে নিয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এক পর্যায়ে ফোনে উত্তেজিত হয়ে লোহার পাইপ ওপরের দিকে ওঠালে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মারা যান:
আরও পড়ুন
তজুমদ্দিনে জেলা তথ্য অফিসের শিশু মেলার আয়োজন

তজুমদ্দিনে জেলা তথ্য অফিসের শিশু মেলার আয়োজন

ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে জেলা তথ্য অফিস শিশু মেলার আয়োজন করেছে।এ উপলক্ষে রবিবার সকালে তজুমদ্দিন উপজেলা প্রশাসনের সহযোগিতায় র‍্যালি, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (পঞ্চম পর্যায়) প্রথম সংশোধন শীর্ষক প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী আয়োজিত শিশু মেলার উদ্বোধনী অনুষ্ঠানে র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন ভোলা জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন, উপজেলা নির্বাহি অফিসার মরিয়ম বেগম, চাঁচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম মিয়া, বন কর্মকর্তা পলাশ চক্রবর্তী, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান, অধ্যক্ষ মাওলানা কামাল মাহমুদ, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী প্রমূখ। জেলা তথ্য অফিসার নুরুল আমিন:
আরও পড়ুন
গাজীপুর-নরসিংদী মুক্ত আলোচনা গ্রুপের নৌকা ভ্রমন

গাজীপুর-নরসিংদী মুক্ত আলোচনা গ্রুপের নৌকা ভ্রমন

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি নরসিংদীর পলাশে নরসিংদী - গাজীপুর মুক্ত আলোচনা গ্রুপের উদ্যেগে শীতলক্ষ্যা নদীতে নৌকা ভ্রমন অনুষ্ঠিত হয়েছে। . রবিবার (২৯ মে) বিকালে গাজীপুর-নরসিংদী জেলার সমন্বয়ে গঠিত গাজীপুর-নরসিংদী মুক্ত আলোচনা গ্রুপের এ্যাডমিন সাংবাদিক বিল্লাল হোসেনের পরিচালনায় নৌকা ভ্রমনে উপস্থিত ছিলেন কবি শাহ্ বোরহান মেহেদী, পলাশ মানবাধিকার বাস্তবায়ন ও প্রতিষ্ঠা সংস্থার আহবায়ক হাজি শাহীন, সদস্য সচিব আব্দুল সালাম, দৈনিক বাংলা ভুমি পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি আজগর পাঠান, দৈনিক অধিকার ও নগর টিভির কালিগঞ্জ প্রতিনিধি লোকমান হোসেন পনির, দৈনিক বাংলাদেশ বুলেটিন মনোহরদী উপজেলা প্রতিনিধি মোঃ মোবারক হোসেন, গীতিকার ও সুরকার এবং পাক্ষিক অন্যভুবন প্রতিনিধি আশরাফ রঞ্জন, পজিটিভ বাংলার সহ সম্পাদক মতিন খাঁন,:
আরও পড়ুন
সিরাজগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ

সিরাজগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ

ইমরান হোসাইন,  সিরাজগঞ্জ   : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদলের নেতাকর্মীদের সশস্ত্র হামলার প্রতিবাদ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দ। রবিবার (২৯ মে) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ ছাত্রলীগের সভাপতি রাশেদ খানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহমেদ, পলিটেকনিক ছাত্রলীগের আলামিন খানসহ জেলা, পৌর, কলেজ শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দ। কলেজ কাম্পাসে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রলীগে নেতারা বলেন, বিএনপি-জামাত জোট সরকারের শাসনামলে সন্ত্রাসী বাহিনী ছাত্রদল যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অন্ত:
আরও পড়ুন
শেয়াল মারার ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুর মৃ’ত্যু

শেয়াল মারার ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুর মৃ’ত্যু

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশে মুরগি বাঁচাতে খামারে বৈদ্যুতিক ফাঁদ ফেতে রেখেছিলেন খামারী। সেই ফাঁদে বিদ্যুতায়িত হয়ে সাত বছরের এক শিশু মারা গেছে। রবিবার (২৯ মে) ভোররাতে উপজেলার তালম শিবপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত জান্নাতি জেলার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তালম শিবপাড়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে। স্থানীয় সূত্র জানায়, জেলার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তালম শিবপাড়া গ্রামের খামারি আবু তালেব ব্রয়লার মুরগির খামারের চার পাশে জেআই তার দিয়ে তাতে বিদ্যুৎ দিয়ে রেখেছিল শেয়াল মারার জন্য। (২৯ মে) রবিবার ভোর রাতের দিকে শিশু জান্নাতি সেখানে আম কুড়াতে যায়। এসময় জেইআই তারে বিদ্যুতায়িত হয়ে মারা যায় সে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.