সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিক্রয় প্রতিনিধির মৃত্যু

শেয়ার
ইমরান হোসাইন, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার সকালে ওই এলাকার এসএস সড়কের নীরব আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আব্দুর রাজ্জাক পঞ্চগড় জেলার বোদা থানার তেতুলিয়া এলাকার বাসিন্দা। তিনি আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান টনি জানান, আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি রাজ্জাক সিরাজগঞ্জে পেশাগত কাজে এসে ওই এলাকার নীরব আবাসিক হোটেলে থাকতেন।
তিনি সকালে বেলকনিতে লোহার পাইপ হাতে নিয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এক পর্যায়ে ফোনে উত্তেজিত হয়ে লোহার পাইপ ওপরের দিকে ওঠালে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.