শেয়াল মারার ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুর মৃ’ত্যু

শেয়ার

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের তাড়াশে মুরগি বাঁচাতে খামারে বৈদ্যুতিক ফাঁদ ফেতে রেখেছিলেন খামারী। সেই ফাঁদে বিদ্যুতায়িত হয়ে সাত বছরের এক শিশু মারা গেছে।

রবিবার (২৯ মে) ভোররাতে উপজেলার তালম শিবপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত জান্নাতি জেলার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তালম শিবপাড়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, জেলার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তালম শিবপাড়া গ্রামের খামারি আবু তালেব ব্রয়লার মুরগির খামারের চার পাশে জেআই তার দিয়ে তাতে বিদ্যুৎ দিয়ে রেখেছিল শেয়াল মারার জন্য। (২৯ মে) রবিবার ভোর রাতের দিকে শিশু জান্নাতি সেখানে আম কুড়াতে যায়। এসময় জেইআই তারে বিদ্যুতায়িত হয়ে মারা যায় সে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।#

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.