রামগঞ্জে ছাত্রদল ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল মানববন্ধন

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে (২৯শে মে) রবিবার সকালে ৭টায় পৌর শহরের সোনাপুর চৌরাস্তা,মৌলভী বাজার বাইপাস সড়কে বিক্ষোভ মিছিল করেছে।

উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু,সেক্রেটারী রাকিবুল হাছান ও পৌর সেক্রেটারী হুমায়ুন কবির সাদ্দামের নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অপরদিকে একইদিন সকাল ১০টায় উপজেলা ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের, সশস্ত্র হামলার প্রতিবাদ এবং সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে, রামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভর নেতৃত্বে, এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময়ে তারা, রামগঞ্জ মুক্তিযোদ্ধা মঞ্চসহ রামগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে, রামগঞ্জ পৌর মুজিব চত্ত্বরে এসে শেষ করেন। এসময়ে উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী মেহেদী হাসান শুভ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কূটক্তি করে কথা বলার কারনে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক জুয়েলকে প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.