জাতীয়

রামগঞ্জে ছাত্রদল ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল মানববন্ধন

রামগঞ্জে ছাত্রদল ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল মানববন্ধন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে (২৯শে মে) রবিবার সকালে ৭টায় পৌর শহরের সোনাপুর চৌরাস্তা,মৌলভী বাজার বাইপাস সড়কে বিক্ষোভ মিছিল করেছে। উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু,সেক্রেটারী রাকিবুল হাছান ও পৌর সেক্রেটারী হুমায়ুন কবির সাদ্দামের নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অপরদিকে একইদিন সকাল ১০টায় উপজেলা ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের, সশস্ত্র হামলার প্রতিবাদ এবং সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে, রামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভর নেতৃত্বে, এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময়ে:
আরও পড়ুন
নরসিংদীতে কিশোরের মরদেহ উদ্ধার

নরসিংদীতে কিশোরের মরদেহ উদ্ধার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ মে) সকাল আনুমানিক ৯টার দিকে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা রেল স্টেশনের পাশ থেকে অজ্ঞাত আনুমানিক (১৫) বছর বয়সের কিশোরের মরদেহ উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে পুলিশ। কিশোরের পরণে ছিলো কালো রঙয়ের পেন্ট ও সবুজ টি-শার্ট। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক ইমায়েদুল জাহিদী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, আন্তঃনগর তূর্ণা-নিশিতা এক্সপ্রেস ট্রেনের ছাঁদ থেকে ছিটকে পড়ে ওই কিশোরের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত কিশোরের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল:
আরও পড়ুন
পৃথক অভিযানে সিরাজগঞ্জে হোরোইন ও ইয়াবাসহ আটক-২

পৃথক অভিযানে সিরাজগঞ্জে হোরোইন ও ইয়াবাসহ আটক-২

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৃথক অভিযানে হোরোইন ও ইয়াবাসহ শ্রী নিমাই সিং (৪৪) ও মোস্তফা কামাল রুবেল(৪৮) নামে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা। শুক্রবার (২৮ মে) দিবাগত রাতে ২টা ৫০ মিনিটে সিরাজগঞ্জের হাটিকুমরুল রোডের ফুড ভিলেজ হোটেলের সামনে রাজশাহীর গোদাগাড়ী থানার আই হাই গ্রামের শ্রী গোবিন্দ সিং এর ছেলে শ্রী নিমাই সিং (৪৪) কে  দুইশত গ্রাম হোরোইন ও  শুক্রবার (২৭ মে) রাত ৯টার দিকে সিরাজগঞ্জের ধোপাকান্দি সংলগ্ন নিউ লাম মিম হোটেল ও রেষ্টুরেন্ট এর সামনে গাইবান্ধার পলাশবাড়ী থানার পূর্ব নয়ানপুর  গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মোস্তাফা কামাল রুবেল (৪৮) কে ১ হাজার ৩৭০ পিচ:
আরও পড়ুন
কমলনগরে নদী বাঁধ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

কমলনগরে নদী বাঁধ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

মোঃ ফয়েজ, লক্ষ্মীপুর: লক্ষীপুরে রামগতি -কমলনগর নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ বরাদ্দের এক বছরেও বাস্তবায়ন না হওয়ায় মানববন্ধন করেছে পাটারির হাট বাঁচাও মঞ্চ। উপস্থিত বক্তারা দাবি করে বলেন ২০২২ সালের ৯ জানুয়ারী পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক উক্ত প্রকল্পের কাজ উদ্বোধন করলেও আনুষ্ঠানিকতা ছাড়া বাঁধের কাজ বাস্তবে কিছুই হয়নি। এই প্রকল্পে থাকা ১৯ নং টেন্ডারে ১, ২, ৩ নং বল্ক পাটারিরহাট এলাকায় এখনো কোন কাজ শুরু করেনি টিকাদার প্রতিষ্ঠান। উক্ত এলাকায় কাজ শুরু না হওয়াই ২৮মে (শনিবার) উপজেলার পাটারির হাট বাজারের পশ্চিমে রাস্তার মাথায় স্থানীয় শত শত মানুষ একত্রিত মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন পাটারির হাট বাঁচা মঞ্চের আহবায়ক রাকিব:
আরও পড়ুন
লক্ষ্মীপুরের দালাল বাজার ও কামান খোলা জমিদার বাড়ি ইতিহাস ও এতিহ্য (ভিডিওসহ)

লক্ষ্মীপুরের দালাল বাজার ও কামান খোলা জমিদার বাড়ি ইতিহাস ও এতিহ্য (ভিডিওসহ)

লক্ষ্মীপুরের দালাল বাজার জমিদার বাড়ি ও কামান খোলা জমিদার বাড়ি ইতিহাস ও এতিহ্য জানতে পুরো ভিডিওটি দেখুন। https://youtu.be/sIyl9toRBEw
আরও পড়ুন
যে সব অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়ের আভাস

যে সব অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়ের আভাস

ঢাকা: দেশের যে সব অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার (২৭ মে) রাতে এমন আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো: শাহীনুল ইসলাম জানিয়েছেন, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ময়মনসিংহ, এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিসহ অস্থায়ী ভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্র:
আরও পড়ুন
পুরুষ সেজে চাচিকে বিয়ে করে তরুণী

পুরুষ সেজে চাচিকে বিয়ে করে তরুণী

নিউজ ডেস্ক: পুরুষ সেজে দূর সম্পর্কের এক চাচিকে ভাগিয়ে ঢাকায় নিয়ে বিয়ে করেছেন ২২ বছর বয়সী এক তরুণী। ১০দিন পর জানা গেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এই তরুণীর আসল পরিচয়। বৃহস্পতিবার (২৬ মে) রাতে তারা গোদাগাড়ীতে ফিরে আসে। শুক্রবার (২৭ মে) দুপুরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। আজব এ ঘটনায় পুলিশ ও স্থানীয়রা হতবাক! পুরুষ সাজার পর ওই তরুণী নিজের নাম রাখেন ফাহিম। তারপর ১৯ বছর বয়সী ওই চাচির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ফাহিম নামধারী তরুণী বিয়ের পর কৃত্রিম পুরুষাঙ্গ ব্যবহার করায় চাচি বিষয়টি এতদিন টের পাননি বলে দাবি করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, এ তরুণী সাত মাস আগে স্বামীর:
আরও পড়ুন
যুবদলের সভাপতি টুকু, সম্পাদক মুন্না

যুবদলের সভাপতি টুকু, সম্পাদক মুন্না

বাংলাদেশ  জাতীয়তাবাদী (বিএনপি) যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে  বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে সুলতান সালাউদ্দীন টুকু ও সাধারণ সম্পাদক করা হয়েছে মোনায়েম মুন্নাকে দায়িত্ব দেওয়া হয়েছে।  অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ২নং যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক ইসাহাক সরকার ও দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল।
আরও পড়ুন
নেত্রকোণায় যুবক খুন

নেত্রকোণায় যুবক খুন

আব্দুর রহমান ঈশান,নেত্রকোণা প্রতিনিধি নেত্রকোনা আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামে পূর্বশত্রুতার জের ধরে নিজ ঘরের সামনে এরশাদ (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় , দীর্ঘদিন ধরে বাচ্চু মিয়ার সঙ্গে একই গ্রামের সবুজ মিয়ার জমি সংক্রান্ত বিষয়াদির মামলা চলমান রয়েছে। কিছুদিন পূর্বে জমি সংক্রান্ত বিরোধে দু'পক্ষের সংঘর্ষ হয়েছিল, যা পাল্টাপাল্টি মামলাও থানায় হয়েছে। ২৬ মে, বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে মুক্ত বাতাসে বসা অবস্থায় ছিল এরশাদ মিয়া, পূর্ব পরিকল্পিতভাবে উৎপেতে থাকা সবুজসহ তার বেশ কয়েকজন লোকজন মিলে ধারালো রামদা দিয়ে এরশাদকে কুপিয়ে গুরুতর জখম করে ।পরে স্বজনেরা গুরুতর আহত অবস্থায় এরশাদকে উদ্ধার করে মদন উপজেলা:
আরও পড়ুন
নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা নদীতে ফেলে হত্যার হুমকির প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ সমাবেশ পালন করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার ২৬ মে সকাল সাড়ে ১০ টায় নেত্রকোণা জেলা বিএনপি’র উদ্যোগে পৌর শহরে ছোট বাজার দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপি’র আহব্বায়ক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব রফিকুল ইসলাম হেলালী সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা নদীর পানিতে ফেলে হত্যার হুমকি প্রদর্শনের প্রতিবাদ জানান। সেই সাথে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.