নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

শেয়ার

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি
বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা নদীতে ফেলে হত্যার হুমকির প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ সমাবেশ পালন করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার ২৬ মে সকাল সাড়ে ১০ টায় নেত্রকোণা জেলা বিএনপি’র উদ্যোগে পৌর শহরে ছোট বাজার দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

জেলা বিএনপি’র আহব্বায়ক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব রফিকুল ইসলাম হেলালী সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স।

এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা নদীর পানিতে ফেলে হত্যার হুমকি প্রদর্শনের প্রতিবাদ জানান। সেই সাথে দেশব্যাপী বিএনপির বিভিন্ন কর্মসূচিতে হামলা মামলা বন্ধের জোর দাবি জানান নেতা কর্মীরা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.