নেত্রকোণায় স্কুলে যাওয়ার পথে ৩ শিক্ষার্থীকে পিটিয়ে জখম
আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি নেত্রকোণার মোহনগঞ্জে বড়দের ঝগড়ার জেরে স্কুলে যাওয়ার পথে তিন শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে উপজেলার পেরীরচর গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলো- পেরীরচর গ্রামের মো. ইদ্রিস মিয়ার মেয়ে ৭ম শ্রেণির ছাত্রী আর্তিকা আক্তার (১৩), ছেলে প্রথম শ্রেণির ছাত্র সাদেকুল ইসলাম (৭) ও তার ভাই আলম মিয়ার মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী মুন্নী আক্তার (১৪)। এদের মধ্যে আর্তিকা আক্তারের মাথায় দুটি সেলাই লেগেছে। এছাড়া বাকি দুজনের শরীরে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে নিশ্চিত করেছেন চিকিৎসক। আর্তিকা আক্তার জানায়, সকালে স্কুলে যাওয়ার পথে প্রতিবেশী রহিম শাহ (৩৫):
