রায়পুরে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রায়পুরে নারিকেল গাছ থেকে পড়ে দাদন মিয়া লস্কর (৫৫) নামের এক গাছির (গাছ কাটার পেশাদার শ্রমিক) মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামে গতকাল বুধবার (২৫ মে) সকাল প্রায় ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাটি যাচাই শেষে দুপুরে মরদেহটি দাফনের জন্য পরিবারের জিম্মায় দিয়েছে। নিহতের পুত্রবধূ শাহনাজ বেগম বলেন, আমার শশুর দাদন মিয়া লস্কর পেশায় একজন গাছি ছিলেন। তিনি প্রতিদিনের মতো আজ (বুধবার) সকালে একই এলাকার রাঢ়ি বাড়ির খিজির আহম্মদের বাগানে কাজ করতে যান। নারিকেল গাছ পরিস্কার করা সময হঠাৎ পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আমাদের ধারণা তিনি কাজ করার সময় পা পিছলে:
