জাতীয়

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন

প্রদীপ কুমার রায়, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রী সীমা আক্তার সুমীকে (১৯) গলাটিপে হত্যার দায়ে স্বামী মো. রাশেদকে (২৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দিয়েছেন। রাশেদ রায়পুর উপজেলার দক্ষিণ রায়পুর গ্রামের আতর উদ্দিন কাজী বাড়ির আলী হায়দারের ছেলে। ভুক্তভোগী সীমা আক্তার একই উপজেলার দক্ষিণ চর বংশী ইউনিয়নের চর বংশী গ্রামের খোকন ছৈয়ালের মেয়ে। জেলা জজ আদালতের সরকারী কৌঁশুলী (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৩০২ ধারায় হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি রাশেদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা:
আরও পড়ুন
রায়পুরে সড়ক দূর্ঘটনায় শিশু নি’হত

রায়পুরে সড়ক দূর্ঘটনায় শিশু নি’হত

রায়পুর প্রতিনিধিঃ সড়ক দূর্ঘটনায় লক্ষ্মীপুরের রায়পুরে ইশরাত জাহান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামের মানথি বাড়ির মোঃ ইউসুফের (৪০) মেয়ে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মেয়ের মৃত্যু শোকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়েছেন মা রাবেয়া আক্তার (৩০)। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনার সময়ে রায়পুর-কাপিলাতলী সড়কে একটি অটো রিকশা দিয়ে রায়পুর বাজার থেকে মোল্লারহাট এলাকার বাড়ি ফিরছিলেন মা-মেয়ে। সড়কের বাহাদুর বাড়ির সামনে একটি বাই সাইকেলকে সাইড দিতে গিয়ে রিকশাটি উল্টে যায়। মায়ের কোল থেকে সিটকে পড়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ইসমত:
আরও পড়ুন
সিরাজগঞ্জে হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জে হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। একই সাথে লাশ গুম করার চেষ্টার অপরাধে প্রতিজনকে ৭ বছররের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার বেলা বারটার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক বেগম সালমা মাসুদ এই রায় প্রদান করেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলো, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনি কান্দিপাড়া গ্রামের রইচউদ্দিন প্রামানিকের ছেলে মো: আব্দুর রহিম খলিফা (৫০), শুকুর আলী সরকারের ছেলে আব্দুর রহমান (৪৮) ও ওয়াজেদ আলীর ছেলে থুশি আলম ওরফে সাইফুল ইসলাম (৪২) । মামলার এজাহারসূত্রে জানা যায়, জেলার এনায়েতপুর থানার রুপনাই গাছাপাড়া:
আরও পড়ুন
নরসিংদীতে গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণবাহী গাড়ী দুর্ঘটনার কবলে

নরসিংদীতে গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণবাহী গাড়ী দুর্ঘটনার কবলে

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর মাধবদীতে গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণবাহী পিক-আপ ভ্যানের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পিক-আপ ভ্যানের চালক ও গণস্বাস্থ্য কেন্দ্রের একজন কর্মকর্তা আহত হয়েছেন। সোমবার (২৩ মে) সকাল ৮টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বাগবাড়ী,মাধবদীতে এ দুর্ঘটনা ঘটে। এতে পিক-আপ ভ্যানের চালক মোঃ সেলিম মিয়া(২৯) ও গণস্বাস্থ্য কেন্দ্রের মাইক্রোবায়োলজিষ্ট মোঃ নজরুল ইসলাম (৩৫) আহত হন। পিক-আপ ভ্যান চালক সেলিমের অবস্থা আশংকাজনক। আহত নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা সিলেটের বিশ্বনাথ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছিলাম। আমাদের গাড়ীটি ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর বাগবাড়ী,মাধবদী পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ:
আরও পড়ুন
রামগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রামগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের কুলাঙ্গার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদ জুয়েল এর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ। সোমবার, (২৩ মে) সকার ১১ টায় রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শান্ত এর নিজস্ব উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি কলেজ গেট থেকে আরম্ভ হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ থানা সংলগ্ন মুক্তিযোদ্ধা মঞ্চ এর সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে পুত্যালিকা দহ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন আহাম্মেদ, রামগঞ্জ সরকারি কলেজের সহ সভাপতি শাহ মিরান শিহাব, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান:
আরও পড়ুন
বরগুনার বেতাগীতে পানির চাপে রাস্তা বিধ্বস্ত হয়ে ফসলের ক্ষতি

বরগুনার বেতাগীতে পানির চাপে রাস্তা বিধ্বস্ত হয়ে ফসলের ক্ষতি

মইনুল আবেদীন খান, বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনার বেতাগীর কৃষকের স্বপ্ন কেড়ে নিল পূর্ণিমার জোয়ারের পানি। ঘরে আর আনা হলো না ফসল। পানিতেই তলিয়ে নষ্ট হয়ে রইল মাঠে।ডুবে গেলে কৃষকের আশা। গত এক বছর আগে বেতাগী পৌরসভার ১ নং ওয়ার্ডের বিষখালী নদীর পাড় ঘেঁষে তৈরি হয়ে ছিলো কৃষকদের লালিত স্বপ্নের রাস্তা। সেই রাস্তা যেনো এক বছরের মাথায় কৃষকদের স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিলো। সেই রাস্তা রুপ ধারণ করলো বিশ্বাসঘাতকের! হঠাৎ পূর্ণিমার জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় রাস্তাটি বিধ্বস্ত হয়ে ওই সব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয় এবং তলিয়ে যায় ফসলের মাঠ।এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে ফসলের এমন কথা বলে ভুক্তভোগী কৃষকরা। মাঠে মাঠে:
আরও পড়ুন
নানা সংকটে সিলেটের মানুষ, এসএসসি পরীক্ষা পেছানোর দাবি

নানা সংকটে সিলেটের মানুষ, এসএসসি পরীক্ষা পেছানোর দাবি

সোমবার (২৩ মে) সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মনসুরপুর গ্রামে গিয়ে বানভাসিদের ঘরে ঘরে এমন দৃশ্য চোখে পড়ে। খাবার নেই, নেই বিশুদ্ধ পানি জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে  আমলসীদে বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কিত নারী, পুরুষ, শিশুরা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। আর ঘরবাড়ি ফাঁকা পড়ে থাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। শিক্ষার্থীরা জানায়,  বই ভিজে গেছে, কী করবে বুঝতে পারছে না তারা। বন্যাকবলিত এলাকার ৭০০ শিক্ষাপ্রতিষ্ঠান ১০ দিন ধরে বন্ধ। জুন মাসে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষা দেয়া নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে সরকারের কাছে পরীক্ষা পেছানোর আবেদন জানায় তারা। সিলেট জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হেসেন বলেন, ‘থানার:
আরও পড়ুন
হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও দুদিন বাড়ানো হয়েছে। রবিবার (২২ মে) রাতে নিবন্ধনের সময় বাড়ানোর বিষয়ে এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১ এর নিবন্ধন কার্যক্রম ২২ মে সন্ধ্যায় বন্ধ করা হয়েছে। শূন্য কোটা পূরণের জন্য সরকার ঘোষিত  হজ প্যাকেজ অনুযায়ী বর্ধিত সময়সূচি ঘোষণা করা হলো। নিবন্ধনের অর্থ পরিশোধে বর্ধিত সময় ২৩ মে থেকে ২৪ মে (ব্যাংকিং সময়) পর্যন্ত। বর্ধিত সময়ে প্রাক-নিবন্ধনের ক্রমিক ২৫ হাজার ৯২৫ থেকে সর্বশেষ ক্রমিক ২৭ হাজার ১০৫ পর্যন্ত হজযাত্রীরা নিবন্ধনের আওতায় আসবেন। এ সময়ে নিবন্ধনকারী  ব্যক্তিরা কেবল সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-২ এর অধীনে নিবন্ধনের সুযোগ পাবেন।
আরও পড়ুন
নরসিংদীতে স্ত্রী সন্তানসহ ৩ জনকে খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নরসিংদীতে স্ত্রী সন্তানসহ ৩ জনকে খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর বেলাবতে একই পরিবারের তিনজনকে খুনের ঘটনার কয়েকঘন্টার মধ্যে নিহত রাহিমা বেগমের স্বামী গিয়াসউদ্দিন শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে পিবিআই। রোববার (২২শে মে) সকালে নরসিংদী জেলার বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটার পর দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। নরসিংদী জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, গিয়াসউদ্দিন শেখের আচরণ সন্দেহজনক থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্যে তাকে পিবিআই কার্যালয়ে আনা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন। সে প্রতিবেশিকে ফাসাতে এ কাজ করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। তবে এই কারণে নাকি পিছনে আরোও কোন কিছু আছে তা ব্যপক জিজ্ঞাসাবাদে জানা যাবে।:
আরও পড়ুন
রামগঞ্জে আওয়ামী মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রামগঞ্জে আওয়ামী মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে রামগঞ্জ খাঁন টাওয়ারে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। ২২মে (রবিবার) বিকেল ৪টায় পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ খান টাওয়ারে আলোচনা সভা ও কেক কাটা মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সভায় উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মামুন হোসেন জয়ের সভাপতিত্বে ও মোঃ রাকিব আহম্মেদের সঞ্চালনায় এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকম রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও এমপির স্হানীয় প্রতিনিধি সাবেক মেয়র বেলাল আহমেদ,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.