২০২৪ সালে জাতীয় নির্বাচনে কেউ না এলেও ভোট ঠেকে থাকবে না : আব্দুর রহমান
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : ২০২৪ সালে জাতীয় নির্বাচনে কেউ না এলেও ভোট ঠেকে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। রবিবার (২২ মে) আড়াইটার দিকে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের এ জ্যেষ্ঠ নেতা। আব্দুর রহমান বলেন, ২০২৪ সালের জানুয়ারি মাসে সাংবিধানিক সরকারের অধীনেই জাতীয় নির্বাচন হবে। নির্বাচন কমিশনের হাতে থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন এবং নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। সেই নির্বাচনে যদি মনে করেন আপনারা (বিএনপি) নাও আসতে পারেন; ভোট কিন্তু ঠেকে থাকবে না।:
