জাতীয়

সিরাজগঞ্জে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ৩২৫ গ্রাম হেরোইনসহ জমিন আলী ও আবু ওয়াজকুরুনী নামে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদস্যরা। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার পাঁচশত টাকা জব্দ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তাড়াশ উপজেলার বারুহাস গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এক অভিযান চালিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সিংহগাঁতী গ্রামের মৃত গোলবার হোসেনের ছেলে জমিন আলী (৩৬)ও বালসাবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে আবু ওয়াজকুরুনী(৩৫)কে গ্রেফতার করে। শুক্রবার সকালের দিকে পাঠানোর এক সংবাদ বিজ্ঞপ্তিতেএ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গোপন সংবাদের:
আরও পড়ুন
নেত্রকোণায় প্রথম নারী জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস

নেত্রকোণায় প্রথম নারী জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি অঞ্জনা খান মজলিসকে নেত্রকোণার প্রথম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই জেলার ইতিহাসে তিনিই প্রথম নারী হিসেবে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (১৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক রাষ্ট্রপতির আদেশক্রমে কে.এম.আল-আমিন (উপসচিব) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। অঞ্জনা খান মজলিস'র বর্তমান কর্মস্থল চাঁদপুর জেলা। তিনি বেশ সুনামের সাথে চাঁদপুর জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও উনার স্থলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর একান্ত সচিব কামরুল হাসানকে (উপসচিব) চাঁদপুর জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। অঞ্জনা খান মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০০৩ সালে ২২তম:
আরও পড়ুন
মেঘনায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

মেঘনায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি ভোলার তজুমদ্দিনের মেঘনায় রেনু শিকার করতে গিয়ে নিখোঁজ জেলেরর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সন্ধা ৭ টার দিকে উপজেলার দালাল কান্দি থেকে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের একটি টিম তার লাশ উদ্ধার করে। এরআগে বুধবার (১৮ মে) সকাল ৯ টার দিকে উপজেলার স্লুইজ ঘাট এলাকায় স্রোতের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হয় সে। নিহত মনজু উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেয়ামূলা গ্রামের অজিউল্লার ছেলে। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, মেঘনায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মেঘনার দদালল কান্দি পয়েন্ট থেকে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড নিখোঁজ জেলের লাশ উদ্ধার করে। জানা:
আরও পড়ুন
সেনবাগের সেরা বিদ্যাপীঠ সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ, সেরা অধ্যক্ষ মোঃ সহিদুল আলম

সেনবাগের সেরা বিদ্যাপীঠ সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ, সেরা অধ্যক্ষ মোঃ সহিদুল আলম

বি. চৌধুরী ( তুহিন) নোয়াখালী প্রতিনিধি ঃ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ ঘোষিত উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের শীর্ষ আসনে সেনবাগের দক্ষিণ জনপদের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ ও সেরা প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ মোঃ শহিদুল আলম এবং সেরা শ্রেণি শিক্ষক এ. বি. এম এমরান সহকারী অধ্যাপক সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ।
আরও পড়ুন
জুনের শেষ সপ্তাহে পদ্মা সেতুর উদ্বোধন

জুনের শেষ সপ্তাহে পদ্মা সেতুর উদ্বোধন

তারিখ নির্ধারণ না হলেও জুনের শেষ সপ্তাহে পদ্মা সেতুর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৃহস্পতিবার (১৯ মে) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আশা করি জুনের শেষ সপ্তাহের আগে পদ্মা সেতু চালুর জন্য রেডি হয়ে যাবে। জুনের শেষ সপ্তাহে পদ্মা সেতু উদ্বোধন করা হবে। সেতু উদ্বোধনের তারিখ এখনও নির্ধারণ হয়নি জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনের তারিখ চেয়ে সারসংক্ষেপ পাঠাবে। সে অনুযায়ী তারিখ ঠিক হবে।
আরও পড়ুন
রায়পুরে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রায়পুরে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রদীপ কুমার রায়, রায়পুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ- ১৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মে) ঐতিহ্যবাহী রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজন করে এ টুর্নামেন্ট। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার অনজ্ন দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, ইউপি চেয়ারম্যান এডভোকেট ইউসুফ জালাল প্রমুখ। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে ০৪নং সোনাপুর ইউনিয়ন ট্রাইবেকারে ২-০ গোলে রায়পুর পৌরসভা একাশদকে,:
আরও পড়ুন
নেত্রকোণায় বাংলা টিভি’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নেত্রকোণায় বাংলা টিভি’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: বিশ্বজুড়ে বাংলা” এই স্লোগানকে ধারণ করে সফলতার সাথে পাঁচটি বছর অতিক্রম করে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করলো বাংলা টিভি। আজ সকালে (১৯ মে) বাংলা টিভির নেত্রকোণা জেলা প্রতিনিধি ও জেলা ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অফ বাংলাদেশ (এফ.আর.এস.বি) এর সাধারণ সম্পাদক ইকবাল হাসানের সঞ্চালনায় জেলা ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অফ বাংলাদেশ (এফ.আর.এস.বি) এর নেত্রকোণা জেলা অফিস মিলনায়তনে জেলার সাংবাদিকদের অংশগ্রহণে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক আ.ক.ম আলতাবুর রহমান কাশেম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ:
আরও পড়ুন
বেলকুচি উপজেলা আ.লীগের সভাপতি পদে মমিন মন্ডল এমপির মনোনয়নপত্র জমা  

বেলকুচি উপজেলা আ.লীগের সভাপতি পদে মমিন মন্ডল এমপির মনোনয়নপত্র জমা  

 সিরাজগঞ্জ প্রতিনিধি : আগামী ২৩ মে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বাষিক কাউন্সিলে সভপতি পদে মনোনয়নপত্র জমা দিলেন বেলকুচি-চৌহালী আসনের আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি। মমিন মন্ডল এমপির পক্ষ থেকে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা আওয়ামীলীগের কাছে এ মনোনয়নপত্র জমা দেন। বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কেএম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ তালুকদারে নিকট এ মনোনয়নপত্র জমা দেন। বেলকুচি থেকে শতশত মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করেন নেতাকর্মীরা। এসময় বেলকুচি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী দেলখোজ প্রামানিক, সহ-সভাপতি লুৎফর রহমান মাখন, সাধারণ সম্পাদক ফজলুল হক:
আরও পড়ুন
বানিয়াচংয়ে ভূমি সেবা সপ্তাহ পালন

বানিয়াচংয়ে ভূমি সেবা সপ্তাহ পালন

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সভায় উপস্থিত বক্তারা দাবী করেন ডিজিটাল সিস্টেম চালু করায় ভূমি অফিসের সার্বিক সেবার মান উন্নয়ন হয়েছে। এছাড়াও সাধারণ মানুষজনের হয়রানি হওয়ার হার দিন দিন কমে যাচ্ছে। ১৯ মে সোমবার সকাল ১০টায় বানিয়াচং উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি‘র সভাপতিত্বে র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি:
আরও পড়ুন
একটু ভারী বৃষ্টি হলেই জলাবদ্ধতা চরম দূর্ভোগে শিক্ষক ও শিক্ষার্থীরা

একটু ভারী বৃষ্টি হলেই জলাবদ্ধতা চরম দূর্ভোগে শিক্ষক ও শিক্ষার্থীরা

সাব্বির মামুন, কুড়িগ্রাম প্রতিনিধি: একটু ভারী বৃষ্টি হলেই জলাবদ্ধতার কারণে স্কুলে স্বাভাবিকভাবে যেতে পারছে না কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। রাস্তা থেকে স্কুলের মাঠ নিচু থাকায় বৃষ্টির পানি নিষ্কাশনের কোন ব্যবস্থানা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের চরম সমস্যা পোহাতে হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ থেকে নামতে পারছে না মাঠে। জলাবদ্ধতার কারণে শ্রেণীকক্ষে যাতায়াতের সময় শিক্ষার্থীর অনেকেরই পা পিছলে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। জলবদ্ধতার কারণে স্কুল খোলা থাকা সত্বেও কমছে শিক্ষার্থীর উপস্থিতি। এতে করে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এ পরিস্থিতিতে দ্রুততার:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.