জাতীয়

নরসিংদীর শিবপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর শিবপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে শিবপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯শে মে) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে নরসিংদী জেলার শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া দক্ষিণ পাড়া-তেলিয়া ঝাউয়াকান্দি খালের কালভার্টের পাশে শিম গাছের শুকনো লতাপাতার ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সকালে আনুমানিক ৩২ থেকে ৩৬ বছর বয়সী এক নারীর মরদেহ ঝোপে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয় । পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ও মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরনে ছিল সেলোয়ার-কামিজ ও গলায় ওড়না পেঁচানো। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত:
আরও পড়ুন
আবদুল গাফফার চৌধুরী আর নেই।

আবদুল গাফফার চৌধুরী আর নেই।

দেশবরেণ্য সাংবাদিক, কলামিস্ট, লেখক ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী আর নেই। তার বয়স ৮৮ বছর। বৃহস্পতিবার সকালে লন্ডনের একটি হাসপাতালে মারা যান তিনি (ইন্না ... রাজিউন)। বেশ কিছু দিন ধরে নানাবিধ রোগে ভুগছিলেন বর্ষীয়ান এ সাংবাদিক। সাংবাদিক স্বদেশ রায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বলেন, গত কিছু দিন ধরে গাফফার চৌধুরী হাসপাতালে ছিলেন। আজ সকাল ৭টার দিকে মৃত্যু হয় বলে তার মেয়ে জানিয়েছেন। আবদুল গাফফার চৌধুরী ভাষা আন্দোলনের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’-এর রচয়িতা। স্বাধীনতাযুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। গাফফার চৌধুরী ১৯৩৪:
আরও পড়ুন
নরসিংদী জেলা রাষ্ট্রায়ত্ব ব্যাংক অফিসার এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নরসিংদী জেলা রাষ্ট্রায়ত্ব ব্যাংক অফিসার এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদী জেলা রাষ্ট্রায়ত্ব ব্যাংক অফিসার এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৮ই মে ) সন্ধ্যায় নরসিংদীর গ্র্যান্ড রেস্টুরেন্টে রাষ্ট্রায়ত্ব ব্যাংকের সকল কর্মকর্তাদের উপস্থিতিতে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মাহমুদুল আলম চৌধুরী, ডি.জি.এম বাংলাদেশ কৃষি ব্যাংক নরসিংদী জেলা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ মনির হোসেন, এ.জি.এম জনতা ব্যাংক কর্পোরেট শাখা নরসিংদী। প্রধান বক্তা হিসাবে ব্যক্তব্য রাখেন জনাব মোঃ ছানা উল্লাহ, এ.জি.এম জনতা ব্যাংক এরিয়া অফিস নরসিংদী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ খাইরুল বাশার জনতা ব্যাংক নরসিংদী শাখা । পবিত্র গীতা পাঠ করেন বিদ্যুৎ জনতা ব্যাংক নরসিংদী শাখা:
আরও পড়ুন
নেত্রকোণার হাওরে বজ্রপাতে ২ জন নিহত

নেত্রকোণার হাওরে বজ্রপাতে ২ জন নিহত

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি নেত্রকোণার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলার দুই হাওরে বজ্রপাতে এক কিশোরসহ দুজন নিহত হয়েছে। বুধবার বিকালে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও হাওরে ধান কেটে বাড়ি ফেরার সময় বজ্রপাতে কৃষক জাকারুল মিয়া (৩০) ও চাকুয়া ইউনিয়নের রানীচাপুর গ্রামে মামুন মিয়া (১৩) নামেএক কিশোর নিহত হয়। খালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, কৃষক জাকারুল আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিউনের ইকরাহাটি গ্রামের আক্ষেপ মিয়ার ছেলে। তিনি খালিয়াজুরী উপজেলার সাতগাঁও শ্বশুরবাড়িতে ধান কাটতে আসেন। পরে সন্ধ্যার আগে বজ্রপাতে হাওরেই মারা যান তিনি। এসময় একটি গরুরও মৃত্যু হয়।এছাড়াও একই উপজেলার রানীচাপুর গ্রামের মাসুদ মিয়ার ছেলে মামুন বাড়ির কাছেই বজ্রাঘাতে আহত:
আরও পড়ুন
সিরাজগঞ্জে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ দুজন নি’হত

সিরাজগঞ্জে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ দুজন নি’হত

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ সিরাজগঞ্জে কাভার্ডভ্যান চাপায় ব্যাটারি চালিত অটোভ্যানের যাত্রী  এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যান চালক আহত হয়েছেন। বুধবার (১৮ মে) সকালে সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মাহসড়কে সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামের রোজিনা সুলতানা (৩৭) ও একই গ্রামের নাজমুল হাসানের মেয়ে আয়েশা খাতুন (৬)। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন  এ তথ্য নিশ্চিত করে জানান, মুলিবাড়ী এলাকায় অটোভ্যানটি মহাসড়ক পার হচ্ছিল। এ অবস্থায় একটি কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় একজন নারী ও শিশু। আহত হয়েছেন ভ্যান চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল:
আরও পড়ুন
সিরাজগঞ্জের  শিয়ালকোলে গণহত্যা দিবস পালিত

সিরাজগঞ্জের  শিয়ালকোলে গণহত্যা দিবস পালিত

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ: দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে শিয়ালকোল গণহত্যা  দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন,  শোক মিছিল, বিকেলে আলোচনা সভা ও সন্ধ্যায় স্থানীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন। বুধবার (১৮ মে) সকালে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে এক শোক শোকর্যালী অনুষ্ঠিত হয়। এরপর শিয়ালকোল আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে মাঠে শহীদ মিনারে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়। বিকেল ৫টায় গণহত্যা অনুসন্ধান কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের সভাপতিত্বে শিয়ালকোল কলেজ মাঠে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মু্ক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, বাসদের কেন্দ্রীয় নেতা নব কুমার কর্মকার, শহিদ মু্ক্তিযোদ্ধার সন্তান:
আরও পড়ুন
চিংড়ির রেনু ধরতে গিয়ে নিখোঁজ জেলে

চিংড়ির রেনু ধরতে গিয়ে নিখোঁজ জেলে

ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় বাগদা চিংড়ির রেনু ধরতে গিয়ে মেঘনা নদীতে ডুবে মো. মঞ্জু (৩০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। বুধবার (১৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ স্লুইসঘাট সংলগ্ন পন্টুনের কাছে মাছ শিকারে গেলে নিখোঁজ হন তিনি। পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে নিখোঁজ জেলে মঞ্জুর সন্ধান চালানো হচ্ছে। জেলে মঞ্জু উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কেয়ামূলা গ্রামের অজিউল্লার ছেলে। জানা গেছে, আজ (বুধবার) সকালে উপজেলার মেঘনার স্লুইসঘাট সংলগ্ন পন্টুনের কাছাকাছি মেঘনা নদীতে বাগদা চিংড়ির রেনু শিকার করছিলেন মজনু। হঠাৎ মেঘনার স্রোতের টানে মাঝ নদীতে ভেসে যান তিনি। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশের মাধ্যমে:
আরও পড়ুন
কলমাকান্দায় বিদ্যুৎ বিলের কাগজ সময়মতো পৌছে না দেওয়ায় চরম ভোগান্তিতে গ্রাহকরা

কলমাকান্দায় বিদ্যুৎ বিলের কাগজ সময়মতো পৌছে না দেওয়ায় চরম ভোগান্তিতে গ্রাহকরা

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি নেত্রকোণা জেলার, কলমাকান্দা উপজেলার, লেংগুড়া ইউনিয়নের ফুলবাড়ী, কালাপানি, কান্দাপাড়া গ্রামের বিদ্যুৎ বিলের কাগজ দেওয়া হয়না প্রায় তিন মাস ধরে। গ্রাহকদের সাথে কথা হলে তারা জানান, ফ্রেব্রুয়ারি, মার্চ, ও এপ্রিল এই তিন মাস ধরে তাদের কাছে বিদ্যুৎ বিলের কাগজ পৌঁছে দেওয়া হয়না। এ নিয়ে চরম উদ্যোগে রয়েছে তাড়া, ফুলবাড়ী সাত শহীদ মুক্তিযোদ্ধা বাজারে ব্যবসায়ীরা জানান, তাদের ব্যনিজিক মিটারের বিদ্যুৎ বিল পড়ে আছে দুই তিন মাসের, তাড়া বিলের কাগজ হাতে না পাওয়ায় বিল পরিশোধন করতে পারছেনা, সেই সাথে নির্দিষ্ট তারিখে মধ্যে বিল পরিশোধ করতে না পারায় তাদের গুনতে হবে অতিরিক্ত জরিমানা। এই বিষয়ে কলমাকান্দা বিদ্যুৎ অফিসের এলাকাভিত্তিক:
আরও পড়ুন
নেত্রকোণায় ৫ দফা দাবীত আঞ্জুমান স্কুলের শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ

নেত্রকোণায় ৫ দফা দাবীত আঞ্জুমান স্কুলের শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আঞ্জুমান আদর্শ সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫ দফা দাবী বাস্তবায়নে ক্লাস বর্জন করে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত স্কুলের শত শত শিক্ষার্থী স্কুল থেকে বের হয়ে গেইটের সামনে রাস্তা ব্যারিকেড সৃষ্টি করে ৫ দফা বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে পুলিশ এসে শিক্ষার্থীদেরকে রাস্তা ছেড়ে বিদ্যালয়ের ভেতরে প্রবেশের অনুরোধ জানান। তারা পুলিশের অনুরোধ উপেক্ষা করে বিক্ষোভ করতে থাকে। বেলা ১টার দিকে বিদ্যালয়ের শিক্ষকরা তাদের দাবী দাওয়া মেনে নেয়ার আশ্বাস দিলে তারা রাস্তা ছেড়ে বিদ্যালয়ে প্রবেশ করে। শিক্ষার্থীদের দাবীগুলো হচ্ছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্থলে একজন:
আরও পড়ুন
ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের শিশুকে কুপিয়ে হ’ত্যা ও তার স্ত্রীকে আহত

ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের শিশুকে কুপিয়ে হ’ত্যা ও তার স্ত্রীকে আহত

সাজ্জাদ হোসেন সাজু(ফরিদপুর প্রতিনিধি) ফরিদপুরের সদরপুর উপজেলার ধেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মিজান বয়াতীর বাড়িতে এরশাদ নামে এক স্থানীয় ডাকাত ঢুকে তার স্ত্রী ও সন্তানকে কুপিয়ে জখম করেছে। হাসপাতালে নেওয়ার পথে চেয়ারম্যানের শিশুর মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী।বুধবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার ধেউখালী ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে।   স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান মিজান বয়াতি ঢাকায় অবস্থান করছিলেন। স্ত্রী দিলজাহান রত্না (৩৫) তার ১০ বছরের শিশু রাফসানকে নিয়ে বাড়িতে ঘুমাচ্ছিলেন। বিকাল সাড়ে ৪টার দিকে একই গ্রামের সানু মোল্লার ছেলে এরশাদ বাড়িতে ঢুকে চেয়ারম্যানের স্ত্রী ও ছেলেকে এলোপাতাড়ি মারধর শুরু করে। চেয়ারম্যানের স্ত্রীর:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.