কুড়িগ্রামে ব্রিজ না থাকায় ভোগান্তিতে তিন ইউনিয়নবাসী

শেয়ার
মোঃ সাব্বির মামুন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ব্রিজ না থাকায় কুড়িগ্রামে রাজিবপুর উপজেলা সদর ইউনিয়নে ৭নং ওয়ার্ড হতে কোদালকাটি ইউনিয়নে পারাপারের জন্য রয়েছে একটি খেয়াঘাট, যা খাঁজার ঘাট নামে পরিচিত। পারাপার হয়ে পড়েছে কষ্ট সাধ্য, ভোগান্তিতে পড়েছেন তিনটি ইউনিয়নবাসী ও স্কুল -কলেজগামী শিক্ষার্থীরাও ।

দীর্ঘদিন ধরে একটি ব্রিজের দাবি জানিয়ে জনপ্রতিনিধি ধর্না দিলেও কোনো সুফল পাননি ভুক্তভোগীরা। এই নদীর ওপর একটি ব্রিজ নির্মান হলে দূর্ভোগ কমবে, আবার অর্থনীতিতে গতি আসবে। তাই শিক্ষার্থী সহ সাধারণ মানুষের প্রানের দাবি নদীর উপর ব্রিজ নির্মাণ করা।

জানা যায়, কোদালকাটি ইউনিয়নে দুলাল মোড়, বদরপুর, হাতিমারা বাজার, পাখিউরা, জাফর মোড়, চর সাজাই সহ রয়েছে ছোট বড় ৩০ গ্রাম, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা ও ভিন্ন প্রাইভিট শিক্ষা প্রতিষ্ঠান। চর এলকায় উৎপাদিত কৃষি পণ্য পাট, ধান,গম, ভুট্টা, বাদাম, পেয়েজ, সরিষা, সহ ভিন্ন প্রকার শাক-সবজি , এই সব বিক্রি জন্য যাতায়াত করতে হয় এই নদীর ওপর দিয়ে।

স্থানীয়রা জানায়, আমাদের প্রাণের দাবি খাজার ঘাটি ব্রিজ নির্মান, বিশেষ করে কষ্ট হয় মুমূর্ষু রোগী হাসপাতালে নিতে, ব্রিজ না থাকায় দাড়িয়ে থাকতে ২ ঘন্টা মত, এত সময় মত শিক্ষা প্রতিষ্ঠান যেতে পারি না। তাই আমাদের প্রাণের দাবি এই নদীর একটি ব্রিজ নির্মান হলে সমস্যা সমাধান হবে বলে আশা করি ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.