রায়পুরে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

শেয়ার

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥
লক্ষ্মীপুরের রায়পুরে নারিকেল গাছ থেকে পড়ে দাদন মিয়া লস্কর (৫৫) নামের এক গাছির (গাছ কাটার পেশাদার শ্রমিক) মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামে গতকাল বুধবার (২৫ মে) সকাল প্রায় ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাটি যাচাই শেষে দুপুরে মরদেহটি দাফনের জন্য পরিবারের জিম্মায় দিয়েছে।

নিহতের পুত্রবধূ শাহনাজ বেগম বলেন, আমার শশুর দাদন মিয়া লস্কর পেশায় একজন গাছি ছিলেন। তিনি প্রতিদিনের মতো আজ (বুধবার) সকালে একই এলাকার রাঢ়ি বাড়ির খিজির আহম্মদের বাগানে কাজ করতে যান। নারিকেল গাছ পরিস্কার করা সময হঠাৎ পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আমাদের ধারণা তিনি কাজ করার সময় পা পিছলে বা অজ্ঞান হয়ে পড়ে গেছেন। এ নিয়ে কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই।

উপজেলা স্বাস্থ্য কমপেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক রুমা আক্তার জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই দাদন মিয়া লস্করের মৃত্যু হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, মরদেহটি পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এটি নিছকই অনিচ্ছাকৃত দূর্ঘটনা। কারো বিরুদ্ধে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাঁদের অনুরোধে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.