পদ্মা সেতুর ল্যাম্প পোস্টে আলো জ্বলবে ১ জুন

শেয়ার

বহু কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করা হবে আগামী ২৫ জুন। সেতুতে আলো জ্বালানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

১ জুন থেকে পরীক্ষামূলক আলোক প্রজ্বলন করা হবে।

বুধবার (২৫ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জুলফিকার রহমান।

তিনি জানান, ২৪ মে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের উপস্থিতিতে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা প্রান্তে ৪৬ নম্বর খুঁটিতে বিদ্যুৎ সংযোগ প্রদানের কাজ শেষ হয়। ১ জুন সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতুর ল্যাম্প পোস্টে পরীক্ষামূলকভাবে আলো জ্বালিয়ে দেখবেন।

জানা গেছে, পদ্মা সেতুতে মোট ৪১৫টি ল্যাম্প পোস্ট বসানো হয়েছে। এর মধ্যে মূল সেতুতে ৩২৮টি, জাজিরা প্রান্তের উড়ালপথ (ভায়াডাক্ট) ৪৬টি ও মাওয়া প্রান্তের ভায়াডাক্টে ৪১টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে।

২০১৫ সালের ডিসেম্বরে নিজস্ব অর্থায়নে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর কাজের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্মাণ কাজ শেষে ২৫ জুন এই স্বপ্নের সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.