লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আকবর হোসেন নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
২৫মে (বুধবার) দুপুরে উপজেলা নির্বাচন অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহার আবেদন জনা দিয়েছেন। এ সময় তিনি জানান, পারিবারিক সমস্যা ও অসুস্থতার কারণে তিনি নির্বাচন করছেন না। আকবর হোসেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ জানান, এ বিষয়ে আমি কিছুই জানি না। লোকমুখে শুনে তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করে বন্ধ পেয়েছি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী জানান, প্রত্যাহারপত্র জমা দেয়ার সময় বার বার কারন জানতে চাইলে তিনি সুস্থ মস্তিষ্কে, সজ্ঞানে পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহারপত্র জমা দিচ্ছেন বলে জানান।
উল্লেখ্য, আগামী ১৫জুন ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২৬মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। গত ৭ জানুয়ারী আওয়ামীলীগ থেকে নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন মৃত্যুবরন করলে চেয়ারম্যান পদটি শুন্য ঘোষনা করা হয় ও উপনির্বাচনের জন্য ৫ জন মনোনয়ন দাখিল করেন। তার মধ্যে নাজমুল হাসান ঋণ খেলাপী, নৌকা প্রতীক আকবর হোসেন প্রত্যাহার করেন, তার মধ্যে রয়েছে স্বতন্ত্র প্রার্থী শামীম আব্বাছ, মোঃ রিয়াজ হোসেন, ইসলামীক আন্দোলন বাংলাদেশ, স্বতন্ত্র মোঃ আবুল ফাতাহ।
