কমলনগরে স্বপ্নযাত্রা এ্যাম্বুলেন্স বিতরন

শেয়ার

লক্ষ্মীপুরঃ

মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নে স্বপ্নযাত্রা এ্যাম্বুলেন্স বিতরন করা হয়।

বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে উপকূল কলেজ মাঠে লক্ষ্মীপর ও কমলনগর উপজেলা প্রশাসনের অর্থায়নে এ স্বপ্ন এ্যাম্বুলেন্স বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন আকন্দ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা লক্ষ্মীপুর ডা. আশফাকুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, কমলনগর থানার অফিসার ইনচার্জ মো. মোসলেহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. নিজাম উদ্দিন, সাধারন সম্পাদক মো. নুরুল আমিন রাজু, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সফিক উদ্দিন, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, পল্লী নিউজ সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, চেযারম্যান আবুল খায়ের  মোশাররফ হোসেন, সাংবাদিক, হাজিরহাট ইউপি সদস্য।

সভা সঞ্চালনা করেন উপজেলা ভুমি কর্মকর্তা পুদম পুষ্প চামকা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.