বেগমগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন এমপি কিরণ

শেয়ার

বি. চৌধুরী ( তুহিন) নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জের ৮ নং বেগমগঞ্জ ইউনিয়নের পশ্চিম মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।

৩০ মে দুপুর ১ টা নোয়াখালী ৩ ( বেগমগঞ্জ) আসনের এমপি বিশিষ্ট শিল্পপতি মামুনুর রশিদ কিরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ভবনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ ও শিল্পপতি আবু ইউছুফ , বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী তাজকেরা খায়ের , বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল হান্নান পাটোয়ারী , বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম আজাদ , বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবদুল মালেক , ৮ নং বেগমগঞ্জ ইউনিয়ন ছাএলীগের সভাপতি জাহিদ হাসান শুভ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাজ উদ্দিন বিদ্যালয় পরিচালনা পরিষদ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.