জাতীয়

রামগঞ্জে আওয়ামীলীগ নেতার উপর হামলা, ছাত্রলীগ ও যুবলীগের সংবাদ সম্মেলন

রামগঞ্জে আওয়ামীলীগ নেতার উপর হামলা, ছাত্রলীগ ও যুবলীগের সংবাদ সম্মেলন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি গোলাম মোস্তফা ভূইঁয়ার উপর অতির্কিত হামলার অভিযোগ উঠেছে কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার রাত ৮ টায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের হযরত শাহমিরান দরগা বাড়ির উত্তরে চইয়াল বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে রাতেই গোলাম মোস্তফা ভুইঁয়া বাদী হয়ে কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাছেল মাহমুদ রাজ, সাধারণ সম্পাদক নাহিম হোসেন,যুবলীগের নেতা মোর্শেদ আলমসহ নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন৷ এদিকে মঙ্গলবার দুপুরে হামলার ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছে কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। দলিল লেখক সমিতির সভাপতি গোলাম:
আরও পড়ুন
সিরাজগঞ্জে গৃহহীন শহিদ পরিবারকে পূনর্বাসনের দাবিতে মানববন্ধন 

সিরাজগঞ্জে গৃহহীন শহিদ পরিবারকে পূনর্বাসনের দাবিতে মানববন্ধন 

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জের শিয়ালকোলে ৭১ এ গণহত্যা নিহতদের শহিদের মর্যাদা ও ভূমিহীন গৃহহীন শহিদ পরিবার এবং একাত্তরে ক্ষতিগ্রস্ত পরিবারকে পূনর্বাসনের দাবিতে মানববন্ধন করা হয়। মঙ্গলবার সকালে শিয়ালকোল বাজারে সিরাজগঞ্জ  গণহত্যা অনুসন্ধান কমিটির আয়োজন মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির সংগঠক শহিদুল আলম মেম্বারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা রাখেন,  সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক বীর মু্ক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বীর মু্ক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু চৌধুরী, বাসদের কেন্দ্রীয় নেতা নব কুমার কর্মকার, আব্দুল হাই শেখ, বীর মু্ক্তিযোদ্ধা আব্দুল মালেক খন্দকার, বীর মু্ক্তিযোদ্ধা হোসেন আলী শেখ, স্বপন সরকার, আবুল কালাম আজাদ, আরমান আলী, বনি আমিন, ইসমাইল হোসেন, মোঃ রুবেল, জামালউদ্দিন শেখ, নুরু প্রামাণিক,:
আরও পড়ুন
আগামী ৪ থেকে ১০ জুন বুস্টার ডোজ সপ্তাহ

আগামী ৪ থেকে ১০ জুন বুস্টার ডোজ সপ্তাহ

করোনা ভাইরাস প্রতিরোধে আগামী ৪ থেকে ১০ জুন দেশব্যাপী বুস্টার ডোজ সপ্তাহ পালন করা হবে। এতে নির্দেশ দেওয়া হয়েছে ১৮ বছর ও তদুর্ধ্ব সবাইকে বুস্টার ডোজ গ্রহণের । মঙ্গলবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিষয়টি জানানো হয়েছে। এ ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদুর্ধ্ব সবার দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পার হলে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। ৪ থেকে ১০ জুন যেকোনো দিন আপনার নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে ভ্যাকসিনের তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন প্রদান করা শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য সঙ্গে নিয়ে যেতে হবে টিকা:
আরও পড়ুন
নতুন শিক্ষাক্রম অনুমোদন, আগামী বছর থেকে বাস্তবায়ন শুরু

নতুন শিক্ষাক্রম অনুমোদন, আগামী বছর থেকে বাস্তবায়ন শুরু

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় রেখে বর্তমান কারিকুলাম আধুনিকীকরন করা হচ্ছে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চলমান শিক্ষাক্রমের ভুলত্রুটি সংশোধন, আন্তর্জাতিক মান ও সময়ের চাহিদা বিবেচনা করে এ পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষাকে আনন্দময় করে তোলা এবং শ্রেণিকক্ষেই পাঠদান সম্পন্ন করার ব্যবস্থা রেখে প্রধানমন্ত্রী এর খসড়া মৌখিকভাবে অনুমোদন দিলেও সোমবার (৩০ মে) এ নতুন কারিকুলাম চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সভা সূত্রে জানা গেছে, মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণির সারাদেশে ৬১ টি স্কুল, কারিগরি ও মাদরাসায় পাইলটিং শুরু করা হয়েছে। সেসব বিষয়ে বিদ্যালয়ে পাইলটিং:
আরও পড়ুন
চন্দ্রগঞ্জ থানা আ’লীগের সাধারণ সম্পাদক পদে রহমত উল্যাহ বিপ্লব এগিয়ে

চন্দ্রগঞ্জ থানা আ’লীগের সাধারণ সম্পাদক পদে রহমত উল্যাহ বিপ্লব এগিয়ে

 লক্ষ্মীপুরঃ এডভোকেট রহমত উল্যাহ বিপ্লব লক্ষ্মীপু‌রের আওয়ামী লীগের রাজনীতিতে বহুল আলোচিত এবং সর্বস্তরে গ্রহণযোগ্য জনপ্রিয় একটি নাম। পালপাড়া ডি.এম উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে জেলা ছাত্রলীগের যুগ্ম আহয়ক, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ ল²ীপুর জেলা শাখার যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেছেন। লক্ষ্মীপুর আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক নেতাদের তালিকায় রয়েছেন এড. রহমত উল্যা বিপ্লব। বর্তমানে চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে তাকে নিয়ে রাজনৈতিক অঙ্গণে ব্যাপক জল্পনা-কল্পনা রয়েছে। দলীয় নেতাকর্মীরা যোগ্যতার মাপকাঠিতে পরিচ্ছন্ন রাজনী‌তির ম‌ডেল এড. রহমত উল্যাহ বিপ্লবকে চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে আগ্রহ প্রকাশ করছেন। এডভোকেট রহমত উল্যাহ বিপ্লব:
আরও পড়ুন
কমলনগরে জাল টাকা রাখার দায়ে ১৪ বছরের সাজা

কমলনগরে জাল টাকা রাখার দায়ে ১৪ বছরের সাজা

কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধ­ি ঃ লক্ষ্মীপুরে কমলনগরে সাড়ে ৫ হাজার অবৈধ জাল টাকা রাখার দায়ে মো. হুমায়ূন কবির (৫৩) নামে এক ব্যক্তির ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। জেলা জজ আদালতের সরকারী কৌঁশুলী (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামী হুমায়ূন কবির লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরকাদিরা গ্রামের ভুট্টু মিস্ত্রি বাড়ির ছৈয়দ আহমেদের ছেলে। আদালত সূত্র জানায়, ২০২১ সালের ১৪ জুলাই রাত ১১ টার দিকে হুমায়ূন:
আরও পড়ুন
নরসিংদীতে ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদীতে ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি আগামী ১৫ই জুন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২২ ইং উপলক্ষে উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের আয়োজনে খিদিরপুর,চরমান্দালিয়­া ও কৃষ্ণপুর ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০শে মে) সকাল ১১টায় মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাসেম এর সভাপতিত্বে ও সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু নইম মোহাম্মদ মারুফ খান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম)। মতবিনিময় সভায় ৩টি ইউনিয়নের সাধারণ সদস্য, সংরক্ষিত:
আরও পড়ুন
প্রয়োজনে ট্যাক্স কমিয়ে চাল আমদানি করা হবে : খাদ্যমন্ত্রী

প্রয়োজনে ট্যাক্স কমিয়ে চাল আমদানি করা হবে : খাদ্যমন্ত্রী

চালের বাজার স্থিতিশীল রাখতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‌‘অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যা করণীয় তার সবই করা হবে। প্রয়োজনে ট্যাক্স কমিয়ে চাল আমদানি করে ভোক্তাকে স্বস্তিতে রাখা হবে।’ আজ সোমবার সচিবালয়ে তার অফিস কক্ষ থেকে ‘বোরো ২০২২ মৌসুমে অভ্যন্তরীণ সংগ্রহ ও বাজার মনিটরিং সংক্রান্ত অনলাইন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় খাদ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মাটিতে সোনা ফলে। কৃষকের ঘরে ধারাবাহিকভাবে এখানে বোরো, আউশ ও আমন ধান ওঠে। কৃত্রিম সংকট তৈরি করা না হলে এদেশে খাদ্য সংকট হবে না।’ ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৮ ডেঙ্গু রোগী

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৮ ডেঙ্গু রোগী

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮ জন নতুন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮ জন নতুন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ঢাকার বাইরে সারাদেশে নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি। বর্তমানে সারাদেশে সর্বমোট ৫১জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫০ জন এবং ঢাকার বাইরে একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
আরও পড়ুন
চরভদ্রাসনে ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

চরভদ্রাসনে ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

সাজ্জাদ হোসেন সাজু (ফরিদপুর প্রতিনিধি) ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা কোন প্রার্থী কারো মন্দ-নিন্দা বলা যাবে না। বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র। নির্বাচন সুষ্ঠু, অবাধ, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এটা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধ পরিকর। নির্বাচনের দিন পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি মাঠে থাকবে। বিশৃঙ্খলা চেষ্টাকারী যেই হোক না কেন আইন সকলের জন্য সমান। আগামী ১৫ জুন পঞ্চম ধাপে ফরিদপুরের চরভদ্রাসনের চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভাপতিউপজেলা নির্বাহি অফিসার তানজিলা কবির ত্রপা এসব কথা বলেন। তিনি বলেন, 'যারা মানুষের দুঃখ, কষ্ট বুঝবে, সবার উপকার করবে, সবদিকে খেয়াল রাখবেন এমন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.