আগামী ৪ থেকে ১০ জুন বুস্টার ডোজ সপ্তাহ

শেয়ার

করোনা ভাইরাস প্রতিরোধে আগামী ৪ থেকে ১০ জুন দেশব্যাপী বুস্টার ডোজ সপ্তাহ পালন করা হবে। এতে নির্দেশ দেওয়া হয়েছে ১৮ বছর ও তদুর্ধ্ব সবাইকে বুস্টার ডোজ গ্রহণের ।

মঙ্গলবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিষয়টি জানানো হয়েছে। এ ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদুর্ধ্ব সবার দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পার হলে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন।

৪ থেকে ১০ জুন যেকোনো দিন আপনার নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে ভ্যাকসিনের তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন প্রদান করা শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য সঙ্গে নিয়ে যেতে হবে টিকা কার্ড।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.