রাশিয়া-ইউক্রেনকে নতুন আলোচনার প্রস্তাব এরদোয়ানের

শেয়ার

সংকট নিরসনে রাশিয়া ও ইউক্রেনকে নতুন করে আলোচনা অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ  এরদোয়ান।

সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট  ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোন আলাপে তিনি এই প্রস্তাব দেন। এরদায়ান বলেন, নতুন দফা আলোচনার স্বাগতিক দেশ হতে তুরস্ক প্রস্তুত রয়েছে।
গত মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার আলোচনা স্থগিত হয়ে যায়। তার আগে দু’ দেশের মধ্যে কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হয়।

সম্ভাব্য নতুন দফা আলোচনার বিষয়ে তুর্কি কার্যালয় থেকে বলা হয়েছে, নীতিগতভাবে দুই পক্ষ সম্মতি দিলে ইস্তাম্বুলে আলোচনা অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আঙ্কারা প্রস্তুত রয়েছে।

এতে জাতিসংঘ প্রতিনিধিরাও থাকতে পারেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.