সারাদেশ

বিএনপি-পুলিশ সংঘর্ষ নারায়নগঞ্জ, নিহত ১

বিএনপি-পুলিশ সংঘর্ষ নারায়নগঞ্জ, নিহত ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাধা দেওয়ায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে নগরীর বঙ্গবন্ধু সড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়ে। গুলিবিদ্ধ হয়ে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন কিনা জানা যায়নি। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমীর ইসলামসহ অনেকে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে নগরীর বঙ্গবন্ধু সড়কের ২ নম্বর রেলগেট, মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, বিএনপি ছাত্রদল যুবদলের শতাধিক মারাত্মক আহত হন। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি জানান, আমাদের এনায়েতনগর ৩ নম্বর ওয়ার্ডের ছাত্রদল নেতা শাওন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমাদের জেলা ছাত্রদলের:
আরও পড়ুন
সরকারি কর্মচারী গ্রেফতারে পূর্বানুমতি  বাতিলের রায় আপিলে স্থগিত

সরকারি কর্মচারী গ্রেফতারে পূর্বানুমতি বাতিলের রায় আপিলে স্থগিত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেফতারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় আগামী ২৩ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এর আগে, গত ২৫ আগস্ট সরকারি কর্মচারীদের গ্রেফতারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করেন হাইকোর্ট। আদালত বলেন, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪১(১) ধারা বেআইনি, সংবিধান পরিপন্থি ও মৌলিক অধিকার পরিপন্থি। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা:
আরও পড়ুন
আজ বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজ বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

ঢাকা: বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী (১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের এই দিনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নামে এই রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি: বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে বিএনপির সব কার্যালয়ে ভোর ৬ টায় দলীয় পতাকা উত্তোলন করা হবে। দুপুর ১২টায় দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) শেরেবাংলা নগরস্থ মাজারে বিএনপির জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফাতেহা পাঠ ও পুস্পার্ঘ অর্পণ করবেন। বিকেল ৩ টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হবে। র‌্যালিতে বিএনপির জাতীয় নেতারাসহ সব পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। দিবসটি উপলক্ষে ইতোমধ্যে পোষ্টার প্রকাশিত:
আরও পড়ুন
মাধ্যমিকে ক্লাস চলবে যেভাবে

মাধ্যমিকে ক্লাস চলবে যেভাবে

ঢাকা: শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে ২ দিন ছুটি কার্যকর হওয়ার প্রেক্ষিতে ৬ দিনের শ্রেণি কার্যক্রম সমন্বয় করে ৫ দিনের জন্য পরিমার্জিত সময়সূচি প্রণয়ন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বুধবার (৩১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ নতুন শ্রেণি কার্যক্রম ঘোষণা করেছে। পরিমার্জিত সময়সূচি অনুযায়ী রোববার থেকে বৃহস্পতিবার ষষ্ঠ-দশম শ্রেণিতে প্রতিদিন ৭টি করে ক্লাস হবে। এতে বলা হয়, ইতোমধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শুক্রবার ও শনিবার ২ দিন সাপ্তাহিক ছুটি কার্যকর করা হয়েছে । শিক্ষার্থীদের যাতে শিখন ঘাটতি সৃষ্টি না হয় এবং শিক্ষাক্রমের বিষয় কাঠামো অক্ষুণ্ন রেখে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রচলিত সময়সূচি পরিমার্জন করা হলো।:
আরও পড়ুন
রায়পুরে সুধীজনদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

রায়পুরে সুধীজনদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

প্রদীপ কুমার রায়ঃ রায়পুর উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ। বুধবার (৩১ আগষ্ট) রায়পুর থানা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করে থানা প্রশাসন। রায়পুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার জনাব মো: মাহফুজ্জামান আশরাফ। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, রায়পুর পৌর আওয়ামীলীগের সভাপত কাজী জামশেদ কবির বাকী বিল্লাহ, উপজেলার আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল বাকিন ভূঁইয়া প্রমূখ। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি:
আরও পড়ুন
ডা. জাফর উল্যাহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী

ডা. জাফর উল্যাহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী

মোঃ বদিউজ্জামান (তুহিন)-  শুরু হয়েছে জেলা পরিষদের নির্বাচনী হাওয়া, এরই মধ্যে বিভিন্ন মহলে চলছে আলোচনা। কষছেন অতীত ভবিষ্যৎ এরনানা হিসেব নিকেষ। উন্নয়ন, মূল্যায়ন, স্বচ্ছতা আর জবাবদিহিতা কতটুকু পূরণ হলো তা নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলে। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে নোয়াখালী জেলা পরিষদের ভোট। সময় কম কাজ বেশী, কেন্দ্র থেকে পাড়া মহল্লা সব জায়গায় এখন একটাই আলোচনা হবে হবেন জেলা পরিষদের কান্ডারী!। এরই মধ্যে নোয়াখালী জেলা পরিষদ আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে একজন প্রার্থী হিসেবে নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় গণসংযোগ করছেন ডা. এ.কে.এম জাফর উল্যাহ। বর্তমান চেয়ারম্যান এবিএম জাফরুল্লাহর সাথে গতবার প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জেলা পরিষদ নির্বাচনে সামান্য:
আরও পড়ুন
রায়পুরে জাতীয় শিক্ষা সপ্তাহ’র পুরস্কার ও সনদ বিতরণ

রায়পুরে জাতীয় শিক্ষা সপ্তাহ’র পুরস্কার ও সনদ বিতরণ

প্রদীপ কুমার রায়: মানবিক মানুষ হতে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীরাই দেশের প্রাণ। তাঁরাই আগামী বাংলাদেশ বিনির্মাণের আসল কারিগর। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের আরো এগিয়ে আসতে হবে। সংঙ্গীত, নৃত্য, চিত্রকলাসহ নানা বিষয়ে বিজযীদের পুরস্কৃত করতে পেরে নিজের আনন্দ অনুভ’তির কথা তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা-সংস্কৃতিতে যেসব উন্নয়নমুলক কর্মযজ্ঞ হাতে নিয়েছেন তা তুলে ধরে বলেন দেশের সার্বিক কল্যানে স্ব-স্ব ক্ষেত্রে সবাইকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিী নিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। বুধবার রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথির:
আরও পড়ুন
রামগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগ

রামগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আবদুল কুদ্দুসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ওই বিদ্যালয়ের ৬শিক্ষার্থী ৩১ (আগষ্ট) বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন। শ্রেণী কক্ষে পড়া না পারা সহ বিভিন্ন অজুহাতে ছাত্রীদের ইভটিজিং করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক আবদুল কুদ্দুসের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়,বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক আবদুল কুদ্দুস দীর্ঘদিন ধরে ১০ম শ্রেণী কক্ষে বিভিন্ন অজুহাতে ছাত্রীদের হাতধরে টেনেহিঁচড়ে মূখের নেকাব খুলে ফেলা, গাল, নাক টেনে ধরা হাত টিপা সহ শরীরে বিভিন্ন অঙ্গে হাত দিয়ে আসছে এছাড়াও বিভিন্ন কটুক্তিমূলক ও ইভটিজিং মূলক কথাবার্তা বলেন। ফলে শিক্ষার্থীরা লজ্জায় মানসিক:
আরও পড়ুন
তজুমদ্দিনে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত

তজুমদ্দিনে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত

ভোলা প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল‌ অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকাল ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল‌ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম রেজার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার, বিএ মোফাজ্জল, শাহাবুদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার এবং মুক্তিযোদ্ধারা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন
রামগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ প্রাঃ হসপিটাল তালাবদ্ধ জরিমানা আদায়

রামগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ প্রাঃ হসপিটাল তালাবদ্ধ জরিমানা আদায়

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে কোন ধরনের নিবন্ধিত কাগজপত্র না থাকা, অভিজ্ঞ নার্স ও টেকনেশিয়ান বিহীন কার্যক্রম চালানোসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে রামগঞ্জ শহরের ৪টি প্রাইভেট হসপিটাল ও ডায়াগানস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় উক্ত হসপিটালগুলোকে ৪০ হাজার টাকাও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি- এসিল্যান্ড) মনিরা খাতুন। সরকারি নির্দেশনা না মেনে হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে সেবা কার্যক্রম অব্যাহত রাখার কারনে নিউ মা মনি ডায়াগনস্টিক সেন্টার , রামগঞ্জ ইসলামিয়া হসপিটাল, রামগঞ্জ আধুনিক কিডনি ডায়ালাইসিস সেন্টার ও কেয়ার হসপিটালের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ মনিরা খাতুন। এসময় নিউ মা মনি ডায়াগনস্টিক:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.