প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় যুক্ত হয়েছে অনলাইন গণমাধ্যম
ঢাকা: দেশি-বিদেশি গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর নতুন নীতিমালায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে অনলাইন গণমাধ্যম। একই সঙ্গে অনলাইন নিউজ পোর্টাল-ডিজিটাল নিউজ পোর্টাল কোনটা কতোগুলো কার্ড পাবে তাও জানিয়েছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা- ২০২২ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনের গেজেট প্রকাশিত হয়েছে । অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর নীতিমালায় যুগোপযোগী করার লক্ষ্যে প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২২ প্রণয়ন করেছে সরকার । নতুন প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় নিবন্ধিত অনলাইন গণমাধ্যমের কার্ড প্রাপ্তির সংখ্যা উল্লেখ করে দেওয়া হয়। সে অনুযায়ী,. পোর্টালের গুগল অ্যানালিটিকসে ইউনিক ভিউয়ারস সংখ্যা ৪ কোটি, ০১ এর বেশি হলে ৩টি স্থায়ী ও ৩টি অস্থায়ী মিলে মোট ৬টি। ৩ কোটি,:
