ঢাবির সাবেক রোভারদের বৃক্ষরোপন
দেশব্যাপী ‘জাতীয় বৃক্ষ রোপন অভিযান চলেছিল। তারই অংশ হিসেবে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন রোভার স্কাউট ফোরামের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল স্যার এ এফ রহমান হলের বাইরের মাঠে বৃক্ষরোপন অভিযান সম্পন্ন হয়েছে। বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন উক্ত সংগঠনের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট মুহাম্মদ মুহসিন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জহির আহমেদ সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের কোষাধ্যক্ষ, রোভার স্কাউট লিডার ড. মুমিত আল রশিদ। সাবেক সিনিয়র রোভারমেট মো. শাহজাহান, জনাব মো. হেমায়েত, দাদা আকবর আলী, মো: জাহানুর ইসলাম, মো: জহিরুল ইসলাম সহ বর্তমান রোভারবৃন্দ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন:
