চট্টগ্রাম প্রতিনিধি:
বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে রাতের অন্ধকারে বিরোধীয় জায়গা দখল করতে গিয়ে মারামারি ও গরুর খড়ের স্তপ পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।
ঘটনায় আহত হয়ে সফুরা বেগম (৩০) ও রেহানা বেগম (৩১) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে ২৪ আগষ্ট ২০২২ তারিখে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার রাত ১২ টার দিকে এই এই হামলার ঘটনাটি ঘটে। ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটানায় মামলার প্রস্তুতি চলছে। স্হানীয় সূত্রে জানা যায়, ছনুয়া মনুমিয়াজী বাজার সংলগ্ন জায়গা দীর্ঘদিন থেকে আব্দুর রহিম ও আব্দুর রশীদ গংরা ভোগ দখলে থাকলেও এরশাদ গংরা গতবছর দুই ব্যাক্তি হতে জায়গা ক্রয় করেন। তাই বিগত মাসে আব্দুর রহমান ও আবদুর রশীদ গংরা বাঁশখালী সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে কোর্ট জিডি করেন বলে জানান।
২৩ আগষ্ট মঙ্গলবার রাতে এক পক্ষ মাটি কাটার এস্কেভেটর নিয়ে দখলে নেওয়ার চেষ্টা করলে অপর পক্ষ বাধা দিলে ঘটনা ঘটে। ঘটনার পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ছনুয়া বাজার সংলগ্ন স্থানে মাটি কাটা বন্ধ করে দেয়া হয়েছে। পুলিশের টিম রাতভর কাজ করেছে। এবং জায়গার মালিকদের কে ডাকা হয়েছে।
