জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে। আজ (৪ সেেপ্টম্বর) রোববার সকাল ১০টায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে বিভিন্ন জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করবেন। এই মনোনয়নপত্র বিতরণ আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রামগঞ্জ সরকারী কলেজের এসএসসি ও এইচএসসি ৯৫-৯৭ইং সালের প্রাক্তন ছাত্র/ছাত্রী বন্ধুদের দিনব্যাপী বর্নাঢ্য মিলন মেলা ২রা সেপ্টেম্বর ২০২২ইং (শুক্রবার) ঢাকাস্থ ধানমন্ডি লেকের পাড় পানসি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। মিলনমেলা অনুষ্ঠানে বন্ধুদের বরণ, অভ্যার্থণা, কেক কাটা, স্মৃতিচারণ, ক্রেষ্ট বিতরণ, সেল্ফি তুলে সকলের হাতেহাতে রেখে বন্ধুদের বন্ধন করা হয়েছে। পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদন, কুইজ ও রেফেল ড্র বিজয় বন্ধুদের হাতে পুরস্কার দেওয়া হয়। বন্ধুদের মধ্যে যে সকল বন্ধুদের মৃত্যু বরণ করেছে তাহাদের রুহের আত্নার মাগফিরাতের জন্য দোয়া করা হয়েছে। মিলনমেলা অনুষ্ঠানে সিদ্বান্ত সিদ্ধান্ত মোতাবেক ভবিষ্যতে রামগঞ্জ উপজেলাব্যাপী হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, ধর্মীয়, সাংস্কৃতিক, বিনোদন,:
দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিকের সাইনবোর্ডে প্রতিষ্ঠানের লাইসেন্স নম্বর ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ডায়াগনষ্টিক সেন্টার ও ব্লাড ব্যাংককেও এই নির্দেশনা মেনে চলতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দেবে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতল ও ক্লিনিক) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় একথা জানানো হয়েছে। রোববার বিষয়টি জানা গেছে। সম্প্রতি দেশের বেসরকারি হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযানে নেমেছে স্বাস্থ্য অধিদফতর। অনুমোদন ও অবৈধভাবে পরিচালিক অনেক প্রতিষ্ঠানকে ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। জরিমানাও করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে বলেও স্বাস্থ্য অধিফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, দেশের সকল বেসরকারি:
এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আবার বাড়ানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য কারণে যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা-২০২২ এর ফরম পূরণ যথাসময়ে করতে পারেনি, তারা ৭ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে।' আর ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি পরিশোধের সময় ৮ সেপ্টেম্বর পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে। উল্লিখিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান। বিষয়টি নিশ্চিত করবেন প্রতিষ্ঠানপ্রধান।
দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার ভোর ৫টা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানায়, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর, কুমিল্লা, যশোর, কুষ্টিয়া, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর (পুন.) এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। এ লক্ষ্যে সিলেটে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়। প্রধানমন্ত্রী কথা বলবেন জেনে সিলেটসহ সারাদেশের চা শ্রমিকরা আনন্দে উদ্বেলিত। এই আনন্দঘন মুহূর্ত স্মরণীয় করে রাখতে নানা আয়োজনে ব্যস্ত রয়েছে জেলা ও বিভাগীয় প্রশাসন। স্মরণকালের দীর্ঘতম কর্মবিরতিতে যখন গভীর সংকটে দেশের চা শিল্প, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসেই ধর্মঘট ভেঙে গত ২৮ আগস্ট কাজে যোগ দেন চা শ্রমিকরা। প্রধানমন্ত্রী কর্তৃক নির্ধারিত মজুরি বাড়িয়ে ১৭০ টাকা করায় ইতোপূর্বেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চা শ্রমিকরা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শনিবার নিজে তাদের মুখ থেকে শুনবেন তাদের জীবন সংগ্রামের কথা। অবশেষে, পূরণ হতে:
মো. বদিউজ্জামান ( তুহিন): নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল এর দিক নির্দেশনা এএসআই নাসরিন আক্তার তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নূরনবী নামে এক ব্যক্তির হারিয়ে যাওয়া রেডমি মোবাইল ফোন উদ্ধার করে দিলেন ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সাংবাদিকরা আমাকে নিয়ন্ত্রণ করা অন্যায় না। তবে আপনি সাংবাদিক হয়েছেন বলে কোনো একাউন্টিবিলিটি থাকতে পারে না, এটা ঠিক নয়। যাদি তাই মনে করেন, তাহলে আপনিও ভুল কাজ করবেন। খারাপ কাজ করবেন। সাংবাদিকদের একটা ট্র্যাকে আসা উচিত। আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) রাজধানীতে প্রেস ইন্সটিটিউট বাংলাদেম অডিটোরিয়ামে সিটি রিপোর্টার্স ফোরাম আয়োজিত নগর সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাজুল ইসলাম বলেন, কয়েকদিন আগে সুইডেনের একজন সাংবাদিকের সাথে কথা হয়েছে। একটা বিষয় নিয়ে তারা সংবাদ করেছিল। যেখানে আমার প্রত্যেকটা নিউজের এগেইনেস্টে মামলা করার সুযোগ আছে। যার মধ্যে দিয়ে:
বি. চৌধুরী ( তুহিন) নোয়াখালী মাইজদী রশিদ কলোনী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় সাবেক এমপি শাহজাহান এর বাসভবনে ১ সেপ্টেম্বর বিকেলে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এবিএম জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার বিএসসি বক্তব্য রাখেন জেলা যুবদল সভাপতি সাবেক চৌমুহনী সরকারি এস. এ. কলেজের জিএস মঞ্জুরুল আজিম ( সুমম), জেলা কৃষকদল সভাপতি ফজলে এলাহি পলাশ ( ভিপি পলাশ), জেলা মহিলা দলের সভাপতি শাহনাজ পারভীন, জেলা ছাত্রদল:
যাত্রীবাহী নৌযানের ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা কমিয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ রাত ১২টার পর থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে ৩ টাকা থেকে ১৫ পয়সা কমিয়ে ২ টাকা ৮৫ পয়সা এবং প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ২ টাকা ৬০ পয়সা থেকে ১৫ পয়সা কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া, জনপ্রতি যাত্রীভাড়া সর্বনিম্ন ৩৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ৩০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার: