রায়পুরে সুধীজনদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

শেয়ার

প্রদীপ কুমার রায়ঃ

রায়পুর উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।

বুধবার (৩১ আগষ্ট) রায়পুর থানা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করে থানা প্রশাসন। রায়পুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার জনাব মো: মাহফুজ্জামান আশরাফ।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, রায়পুর পৌর আওয়ামীলীগের সভাপত কাজী জামশেদ কবির বাকী বিল্লাহ, উপজেলার আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল বাকিন ভূঁইয়া প্রমূখ।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জঙ্গি ও সন্ত্রাস দমন, মাদক নির্মূল, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা করে সংশ্লিষ্ট সকলকে চুরি-ডাকাতি রোধে পুলিশের টহল জোরদার করা সহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার কথা জানান পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.