তজুমদ্দিনে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত

শেয়ার

ভোলা প্রতিনিধি:

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল‌ অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার সকাল ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল‌ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম রেজার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার, বিএ মোফাজ্জল, শাহাবুদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার এবং মুক্তিযোদ্ধারা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.