রামগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগ

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আবদুল কুদ্দুসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ওই বিদ্যালয়ের ৬শিক্ষার্থী ৩১ (আগষ্ট) বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন।

শ্রেণী কক্ষে পড়া না পারা সহ বিভিন্ন অজুহাতে ছাত্রীদের ইভটিজিং করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক আবদুল কুদ্দুসের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়,বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক আবদুল কুদ্দুস দীর্ঘদিন ধরে ১০ম শ্রেণী কক্ষে বিভিন্ন অজুহাতে ছাত্রীদের হাতধরে টেনেহিঁচড়ে মূখের নেকাব খুলে ফেলা, গাল, নাক টেনে ধরা হাত টিপা সহ শরীরে বিভিন্ন অঙ্গে হাত দিয়ে আসছে এছাড়াও বিভিন্ন কটুক্তিমূলক ও ইভটিজিং মূলক কথাবার্তা বলেন।

ফলে শিক্ষার্থীরা লজ্জায় মানসিক ভাবে ভেঙে পড়েন। এরই সূত্রধরে বুধবার ২টায় রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দশম শ্রেণির ওই ৬ শিক্ষার্থী শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যপারে দশম শ্রেণির ছাত্রী সামিরা ইসরাত বলেন,বিদ্যালয়ের প্রতিটি ছাত্রীই ইংরেজী শিক্ষক আবদুল কুদ্দুসের কতৃক ইভটিজিংয়ের শিকার।

আমরা হয়তো কয়েক জন এর প্রতিবাদে আজ নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসেছি। অভিযুক্ত ইংরেজী শিক্ষক আঃ কুদ্দুছ জানান, বিষয়টি একটি মহলের ষড়যন্ত্র। ওই মহলটি অনেক আগে থেকেই আমাকে বিদ্যালয় থেকে তাড়ানোর চেষ্টা করে আসছে। তারই অংশ হিসেবে ছাত্রীদের দিয়ে ইউএনও অফিসে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করিয়েছে ।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুনর রশীদ জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেত্রাঘাতের বিষয় আমি জানতে পেরে তৎক্ষনাৎ প্রধান শিক্ষকে অবহিত করি। কিন্তু ছাত্রীদেরকে ইভটিজিং করার বিষয়টি আমি কিছুই জানিনা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ জানান, আমি বিষয়টি জানিনা। এই মাত্র আপনার কাছে শুনেছি। শিক্ষার্থীরা ইভটিজিংয়ের শিকার হলে বিষয়টি আগে আমাকে না জানিয়ে উপজেলায় গিয়ে অভিযোগ দিলো। এখানে কিছু একটা আছে। তার পরেও আমরা বিষয়টি খতিয়ে দেখছি। উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীর জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী ব্যবস্তা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.