সারাদেশ

তাপমাত্রা কমার পূর্বাভাস

তাপমাত্রা কমার পূর্বাভাস

কিছু দিন দেশের আবহাওয়া কিছুটা উষ্ণ থাকার পর আবারও কমতে শুরু করেছে তাপমাত্রা। এতে বাড়ছে শীত। আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আরও পড়ুন
রামগতিতে হার্ট এ্যাটাকে ব্রিকফিল্ড মালিকের মৃত্যু

রামগতিতে হার্ট এ্যাটাকে ব্রিকফিল্ড মালিকের মৃত্যু

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে হার্ট এ্যাটাকে রিয়াজ ডুবাই নামের এক ব্রিকফিল্ড মালিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকালে চর রমিজ ইউনিয়নের চর আফজল এলাকার শাহ পরান ব্রিকফিল্ডের মালিক রিয়াজ ডুবাই তার নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। স্বজনরা জানায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলে পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরদিন সকালে পারিবারিক কবরস্থানে জানাযা শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলার ব্যবসায়ী, সচেতন সমাজ সহ সর্বস্তরে গভীর শোকের ছায়া নেমে আসে। উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার এস:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে দুই মাদক কারবারির ১৪ বছর কারাদণ্ড

লক্ষ্মীপুরে দুই মাদক কারবারির ১৪ বছর কারাদণ্ড

লক্ষ্মীপুরে ১৬ গেজি গাঁজাসহ গ্রেপ্তার হওয়া দুই মাদক কারবারির সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজ বুধবার দুপুরে মো. রহিবুল ইসলাম এ রায় দেন। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। জসিম উদ্দিন বলেন, ‘আসামিদের বিরুদ্ধে অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। তাদেরকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তারা জামিনে গিয়ে পলাতক রয়েছেন।’ দণ্ডপ্রাপ্ত কামরুল হাসান লক্ষ্মীপুর পৌরভার রাজিবপুর এলাকার মারফত উল্যার ছেলে ও মাঈন:
আরও পড়ুন
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকুন : সেনাপ্রধান

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকুন : সেনাপ্রধান

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। বুধবার (৩০ নভেম্বর) সকালে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ৬টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সেনা প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন রেজিমেন্টাল কালার প্রাপ্ত ইউনিটসমূহকে অভিনন্দন জানিয়ে বলেন, এই বিশেষ দিনে আমি পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতাযুদ্ধে আত্মদানকারী ৩০ লক্ষ বীর শহীদদের। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে প্রিয় বাংলাদেশ আজ দুর্বার গতিতে:
আরও পড়ুন
আর্জেন্টিনার খেলা নিয়ে বাগবিতণ্ডা , ছুরিকাঘাতে বন্ধুকে খুন

আর্জেন্টিনার খেলা নিয়ে বাগবিতণ্ডা , ছুরিকাঘাতে বন্ধুকে খুন

চাঁদপুরে আর্জেন্টিনার খেলার সমর্থক নিয়ে বাগবিতণ্ডার জেরে দশম শ্রেণির ছাত্র মো. মেহেদীকে ছুরিকাঘাতে হত্যা করেছে একই এলাকার তার বন্ধু মো. বরকত। এ ঘটনায় অভিযুক্ত বরকতকে তার বসতঘর থেকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়। সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর আমিন ব্যাপারীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রউফ বিষয়টি জানিয়েছেন। মেহেদীর বাবা হেলাল ব্যাপারী বলেন, ‘আমার ছেলে দুই দিন আগে আর্জেন্টিনার খেলা দেখছিল। ওই দিন রাতে আমার ছেলেকে খেলা নিয়ে বরকত মারধর করে। এরপর সোমবার সন্ধ্যায় আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে বরকত ছুরি দিয়ে বুকে আঘাত করে:
আরও পড়ুন
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ

চলতি বছর অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টার পর ফলাফল প্রকাশিত হয়। বিস্তারিত আসছে..
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বিএনপির পাঁচ নেতা কারাগারে

লক্ষ্মীপুরে বিএনপির পাঁচ নেতা কারাগারে

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা আলাউদ্দিন পাটওয়ারী হত্যা মামলায় যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিনসহ পাঁচ বিএনপি নেতাকে কারাগারে পাঠালেন আদালত। রবিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকনসহ অর্ধশতাধিক নেতাকর্মী আদালতে ভিড় জমান। ফরিদসহ গ্রেফতার নেতাদের আদালতের হাজতে নেওয়ার সময় দলীয় স্লোগান দিতে দেখা যায় তাদেরকে। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন জানিয়েছেন, আলাউদ্দিন হত্যা মামলায় ফরিদসহ পাঁচ অভিযুক্ত উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন। নির্দিষ্ট সময় শেষ:
আরও পড়ুন
সব বিভাগেই মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে : প্রধানমন্ত্রী

সব বিভাগেই মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে : প্রধানমন্ত্রী

দেশের স্বাস্থ্য খাতকে আরও এগিয়ে নিতে প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা মুক্তিযুদ্ধে আহত মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। তিনি সকল থানায় হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি শিশু হাসপাতাল, নিটোরসহ গুরুত্বপূর্ণ হাসপাতাল ও প্রতিষ্ঠা করে যান। তিনি বিএমডিসি, নিপসম, বিসিপিএস প্রতিষ্ঠাসহ দেশের স্বাস্থ্যখাতের ভিত রচনা করে গেছেন। সরকারপ্রধান আরো বলেন, মিডওয়াইফারি প্রশিক্ষণ দেওয়া শুরু করেছি। এরমধ্যে তিন হাজার মিডওয়াইফারি পদও তৈরি করেছি। আমরা কমিউনিটি:
আরও পড়ুন
মনোহরদী থানার নবনির্মিত ভবন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মনোহরদী থানার নবনির্মিত ভবন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী থানার নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এসময় সাংবাদিকদের বলেন, সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদক শুধু বাংলাদেশ নয়, এটা একটি বৈশ্বিক সমস্যা। আদালতপাড়া থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনা দেশে লুকিয়ে থাকা জঙ্গিদের পূর্ব পরিকল্পিত। আত্মগোপনে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দিতে এই কাজটি করেছে। তাদেরকে গ্রেফতারসহ জঙ্গিবাদ নিরসনে কাজ করছে সরকার। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে মনোহরদী থানার নবনির্মিত থানা ভবনের ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী:
আরও পড়ুন
রামগঞ্জে সহকারী শিক্ষিকাকে পিটিয়ে আহত

রামগঞ্জে সহকারী শিক্ষিকাকে পিটিয়ে আহত

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি: লক্ষীপুরের রামগঞ্জে পারিবারিক বিরোধকে কেন্দ্র বদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্মৃতি রানী পালকে পিটিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। ঘটনাটি ২২নভেম্বর মঙ্গলবার উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের দক্ষিন বদরপুর গ্রামের পূর্ব পালের বাড়িতে। সৃষ্ট ঘটনায় ২৩নভেম্বর ওই শিক্ষিকা স্মৃতি রানী বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে শিক্ষিকা স্মৃতি রানী পাল রামগঞ্জ সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বদরপুর পালের বাড়ির পরীক্ষিত চন্দ্র পালের মেয়ে স্মৃর্তি রানী পাল সরকারী চাকুরী করার সুবাদে বিয়ের পর থেকে নিজ পিত্রালয়ে বসবাস করে আসছে। এরই ধারাবাহিকতায় নিজ ভাই কানাই শংকর পাল ও মা মলিনা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.