সারাদেশ

ফের লক্ষ্মীপুর আ.লীগের সভাপতি পিংকু , সম্পাদক নয়ন

ফের লক্ষ্মীপুর আ.লীগের সভাপতি পিংকু , সম্পাদক নয়ন

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আবারও জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম ফারুক পিংকু। সাধারণ সম্পাদক পদ পেয়েছেন অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আংশিক এ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফললুল করিম সেলিম। কমিটিতে সহ-সভাপতি হন সফিকুল ইসলাম ও ডা. এহসানুল কবীর জগলুল। তারা দুইজনেই আগের কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন। পরবর্তীতে কমিটিতে অন্য সদস্যদের নাম অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এর আগে, ২০১৫ সালের ৩ মার্চ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তখন গোলাম ফারুক পিংকুকে সভাপতি:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে আ.লীগের সম্মেলনে ওবায়দুল কাদের যা বললেন

লক্ষ্মীপুরে আ.লীগের সম্মেলনে ওবায়দুল কাদের যা বললেন

পুলিশের ওপর হামলা করে আদালত প্রাঙ্গণ থেকে সাজাপ্রাপ্ত জঙ্গি সদস্যদের ছিনিয়ে নেওয়া প্রসঙ্গে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা। আমরা এর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ডিসেম্বর মাস আসছে। অপশক্তি মাঠে নেমেছে। অপশক্তি-সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শেখ হাসিনা ২৪ নভেম্বর যশোর থেকে ডাক দেবেন। আপনারা প্রস্তুত হয়ে যান। বিএনপির উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে পারবেন না। আল্লাহ যারে রাখে তারে মারে কে? ২০ বার চেষ্টা করেছে শেখ হাসিনাকে মারতে,:
আরও পড়ুন
নরসিংদীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

নরসিংদীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২১ নভেম্বর) সকাল ১০টায় নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কালচারাল অফিসার শায়লা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় "দ্যুতিময় দুয়ার" এর প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন সরকার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ আয়োজনের মধ্যে দিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের লুকায়িত সুপ্ত প্রতিভা প্রকাশ পাবে। তাই তাদের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ:
আরও পড়ুন
নোয়াখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ মহড়া

নোয়াখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ মহড়া

মোঃ বদিউজ্জামান তুহিন, প্রতিনিধি  নোয়াখালী : ‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’—এ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও অগ্নিনির্বাপনসহ বিভিন্ন মহড়া অনুষ্ঠিত হয়েছে।  (১৬ নভেম্বর) সকালে কর্মসূচির উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা ছাড়াও, রেডক্রিসেন্ট, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ডিজিটাল উদ্ভাবনীমেলা উদ্বোধন

লক্ষ্মীপুরে ডিজিটাল উদ্ভাবনীমেলা উদ্বোধন

'উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ' লক্ষ্মীপুরে ডিজিটাল উদ্ভাবনীমেলা-২০২২ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ। এর আগে, একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে অতিথিরা মেলার ১৬টি স্টল পরিদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক  মেহের নিগারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ মাহফুজ্জামান আশরাফ, সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল করিম, জেলা সিভিল সার্জন আহাম্মদ কবীর। বক্তারা বলেন, সহজে মানুষকে সেবা দিতে ডিজিটাল পদ্ধতি সবচেয়ে:
আরও পড়ুন
অবৈধ জাল বন্ধের লক্ষ্যে এমপি শাওনের মেঘনা নদী পরিদর্শন

অবৈধ জাল বন্ধের লক্ষ্যে এমপি শাওনের মেঘনা নদী পরিদর্শন

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি: ভোলার মেঘনা নদী থেকে অবৈধ জাল বন্ধ করার লক্ষ্যে নদীতে পরিদর্শনে নেমেছেন এমপি আলহাজ্ব নূরনবী চৌধুরী শাওন। মঙ্গলবার সকালে তিনি তজুমদ্দিনের স্লুইসগেট এলাকা থেকে স্পিডবোট যোগে জেলেদের সাথে সরাসরি কথা বলার জন্য নদীতে পরিদর্শনে নামেন। এ সময় ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদউল্ল্যাহ ও তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম তার সাথে ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ইলিশসহ মৎস্য সম্পদ রক্ষায় স্থানীয় প্রশাসন বদ্ধপরিকর। অবৈধ জাল ধ্বংস করার উদ্দেশ্যে অভিযান চলমান আছে। এ নিয়ে কিছু জেলে বিভিন্ন ভাবে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ায়। যে কারনে মাছ ধরারত জেলেদের মতামত গ্রহন ও জাল:
আরও পড়ুন
নরসিংদীতে ত্রিমূখী সংঘর্ষে নিহত-৩, আহত ৯

নরসিংদীতে ত্রিমূখী সংঘর্ষে নিহত-৩, আহত ৯

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় দুই যাত্রিবাহী বাস এবং পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ৩ জনের মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে । এসময় আহত হয়েছে আরও ৯ জন। মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোর  পৌনে চারটার দিকে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নিলকুঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল উপজেলার দিঘীরপাড়া গ্রামের ধনঞ্জয় চন্দ্র দাশের ছেলে সানন্দ দাস (৫৫) একই উপজেলার চৌরাগুধা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে মোঃ রেনু মিয়া (৬৬) এবং চৌরাগুধা গ্রামের কালাম মিয়ার ছেলে মোঃ কামাল মিয়া(৩৫) । হাইওয়ে পুলিশ জানায় , ভোরে রায়পুরার নিলকুঠি এলাকায় একটি বিআরটিসি বাস চাকা পাঞ্চার হয়ে সড়কের পাশে দাড়িয়ে ছিলো । এমন:
আরও পড়ুন
শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশ -এমপি শাওন

শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশ -এমপি শাওন

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি: ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, বাংলাদেশ শুধু ডিজিটাল খাতেই নয় সবখাতেই উন্নত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় কর্ম দক্ষতায় বাংলাদেশ আজ উন্নত দেশের শিখরে অবস্থান করছে। সোমবার (১৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে তজুমদ্দিন উপজেলায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি শাওন। পরে উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব লাল সরকারের সঞ্চালনায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও ভর্তুকিমূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন এমপি শাওন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে রশির খেলায় প্রাণ হারালো শিশু!

লক্ষ্মীপুরে রশির খেলায় প্রাণ হারালো শিশু!

লক্ষ্মীপুরের রায়পুরে ফাঁস লেগে মারা যাওয়া সাইফুল ইসলাম (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের ধারণা, রশি নিয়ে খেলতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায় ময়নাতদন্ত করলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। আজ সোমবার বিকেলে রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। সাইফুল দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের কেরানীবাড়ির দুলাল বেপারীর ছেলে। পুলিশ জানায়, খবর পেয়ে রবিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে হাজিমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা সাইফুলের মরদেহ উদ্ধার করেন। দোচালা টিনের ঘরের আড়ার সঙ্গে তার মরদেহ ঝুলে ছিল। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবার সূত্র জানিয়েছে, সাইফুল এ ঘটনা ঘটানোর কোনো কারণ:
আরও পড়ুন
উচ্চফলনশীল জাতের ব্রি ধান-৮৭ চাষে কৃষকের মুখে সোনালী হাসি

উচ্চফলনশীল জাতের ব্রি ধান-৮৭ চাষে কৃষকের মুখে সোনালী হাসি

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি: মাঠে মাঠে চলছে হৈ চৈ আর কৃষকদের উৎফুল্লতা। গ্রামের বাড়ি বাড়িতে কৃষাণীদের ব্যস্ততারও কমতি নেই। ক্ষেতে চাষ হচ্ছে বিভিন্ন জাতের ধানের। এগুলোর আকৃতি ও আয়ুষ্কালের যেমন পার্থক্য রয়েছে। তেমনি রয়েছে ফলনেরও তারতম্য। অনেক ধান কৃষকেরা ইতোমধ্যে ঘরেও তুলেছেন। এখন হিসেব কষছেন কোন ধানের কেমন ফলন। এলাকার কোন কৃষকের ক্ষেতে হয়েছে সর্বোচ্চ ফলন। এরমধ্যে বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউটের উদ্ভাবিত ব্রি-ধান ৮৭ ফলনে চমক সৃষ্টি করেছে। যা তাদের ঘরে উঠতে শুরু করেছে। এ জাতের ধান চাষে কম খরচে মাত্র ১’শ ৩৭ দিনে সংগ্রহ করা যায়। কৃষকদের ভাষ্য, ব্রি-ধান ৮৭’তে অভাবনীয় ফলন। কাজেই আগামীতে এ জাতের ধানেই তাদের আস্থা।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.