সারাদেশ

রায়পুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

রায়পুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষীপুর লক্ষীপুরের রায়পুরে চার কেজি গাঁজাসহ শাহ পরান ওরফে হৃদয় (২৬) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) পৌর শহরের ৬নং ওয়ার্ডস্থ ফিস হ্যাচারীর পূর্ব দক্ষিন মোড়ে জনৈক শাহজাহানের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার হাজী পাড়ার বসু মেম্বার বাড়ীর মৃত দুলাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদে খবর পেয়ে ওসি শিপন বড়–য়া ও এসআই এদাদুল হক অভিযান চালিয়ে চার কেজি গাজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপাওে মামলা দায়েরের পর বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন
রামগঞ্জে প্রবাসীর স্ত্রী সন্তান ও র্স্বনালংকার নিয়ে নিরুদ্ধেশ

রামগঞ্জে প্রবাসীর স্ত্রী সন্তান ও র্স্বনালংকার নিয়ে নিরুদ্ধেশ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার মধ্যকরপাড়া গ্রামের প্রবাসী শাওন পাটোয়ারীর স্ত্রী শারমিন আক্তার ৪ বছরের মেয়ে সন্তান সাদিয়া আক্তার,নগদ ৫লক্ষ টাকা ও স্বর্নালংকার নিয়ে নিরুদ্ধেশ হওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে প্রবাসী শাওন পাটোয়ারীর পিতা শাহ আলম বাদী হয়ে রামগঞ্জ থানা লিখিত অভিযোগ দায়ের করেছে। সুত্রে জানা যায়,রামগঞ্জ উপজেলার মধ্যকরপাড়া গ্রামের আলী মেম্বার বাড়ির ব্যবসায়ী শাহ আলমের প্রবাসী পুত্র শাওন ৫বছর পুর্বে চাটখিল উপজেলার নারায়নপুর গ্রামের ছকিদার বাড়ির প্রবাসী শহীদ উল্যাহর মেয়ে শারমিন আক্তার পালিয়ে বিয়ে করেন। বিয়ের পরে সামাজিকতা রক্ষার্থে শাহ আলম পুত্রবধুকে মেনে নিয়ে ঘরে তুলে নেয়। এবরপর নব-দম্পতি পরিবারে মেয়ে সন্তান জম্ম হলে শাওন:
আরও পড়ুন
পাখি হত্যার দায়ে ২ জনের জেল

পাখি হত্যার দায়ে ২ জনের জেল

ফরিদ আহমেদ আবির,রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায় ৬০০ চড়ুই পাখি শিকার ও হত্যার দায়ের দুই শিকারীর এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন ভ্রাম্যমান আদালত বসিয়ে এই দণ্ডাদেশ দেন। এর আগে পাখি মারার দায়ে সেখান থেকে দুই পাখি শিকারিকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানা পুলিশের একটি দল বুধবার সকাল ৬টার দিকে কাঁকড়ামারী পাতির বিল এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে শিকার করা ৬০০ মৃত চড়ুই পাখি পাওয়া যায়। পাখি শিকারের দায়ে পুলিশ সেখান:
আরও পড়ুন
রামগঞ্জে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

রামগঞ্জে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ২৩শে ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) জয়পুরা এস আর এম এস উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেল ৪টায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ফজলুর রামানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন খান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও জয়পুরা এস আর এম এস উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভনিং বডির সভাপতি বেলায়েত জমাদার। এসময় আরো উপস্থিত ছিলেন, রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রহমত উল¬াহ পাটওয়ারী, সাধারণ সম্পাদক:
আরও পড়ুন
রামগঞ্জে ডোবা থেকে মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার

রামগঞ্জে ডোবা থেকে মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নান্দিয়ারা গ্রামের রামগঞ্জ-শাহরাস্তি সড়কের পাশে বিলের মাঝখানের একটি ডোবা থেকে বস্তাভর্তি অবস্থায় মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ। ২৩ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহানের মালিকানাধীন ইটভাটার অদূরে রামগঞ্জ শাহরাস্তি সড়কের উত্তর পাশের একটি বিলের মাঝখানের ডোবায় মানুষের মাথার খুলি ও কঙ্কালের অংশের সন্ধান পান স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে স্থানীয় এলাকার কিশোররা মাছ ধরতে গিয়ে রশি ও ইটবাধা অবস্থায় একটি বস্তা দেখতে পেয়ে খুলে মাথার খুলি ও হাঁড়গোড় দেখে আতঙ্কিত হয়ে যান। ঘটনাটি জানতে পেরে স্থানীয় এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় লোকজন:
আরও পড়ুন
তজুমদ্দিনে  এসসিএমএফপি’র যুব উৎসব অনুষ্ঠিত

তজুমদ্দিনে এসসিএমএফপি’র যুব উৎসব অনুষ্ঠিত

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি: মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ এম্পাওয়ারমেন্ট এন্ড লাইভলীহুড ট্রান্সফরমেশান এর তজুমদ্দিনে দিনব্যাপী যুব উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় সময় তজুমদ্দিন উপজেলায় যুব উৎসব উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তজুমদ্দিন উপজেলার নির্বাহী অফিসার মরিয়ম বেগমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন ভোলা -৩ এর সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন । অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা মৎস অফিসার আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান:
আরও পড়ুন
রায়পুরে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত-১, আহত-২০, আটক-৫

রায়পুরে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত-১, আহত-২০, আটক-৫

প্রদীপ কুমার রায় : লক্ষ্মীপুরের রায়পুরে দুই গ্রুপের সংঘর্ষে মোঃ রাসেল হোসেন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। তাকে ধারালো অস্ত্র ছুরি দিয়ে পেটে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। আহত হয়েছে পুলিশসহ আরো ২০জন । এসময় থানা ও দুই ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়। ঘটনাস্থল থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার দক্ষিন চরবংশী ইউপির মিয়ারহাট এলাকায় মেঘনা নদীর পাড়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহত কিশোর মোঃ রাসেল (১৪) দক্ষিন চরবংশী ইউপির:
আরও পড়ুন
প্রশাসনে রদবদল : ২৫ ফেব্রুয়ারি শুরু ডিসিদের বাছাই পরীক্ষা

প্রশাসনে রদবদল : ২৫ ফেব্রুয়ারি শুরু ডিসিদের বাছাই পরীক্ষা

জেলা প্রশাসক পদের জন্য যোগ্য কর্মকর্তা বাছাই করতে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাছাই পরীক্ষা শুরু হবে। ২৭তম ব্যাচের কর্মকর্তাদের ১৪১ জন কর্মকর্তাকে ওই পরীক্ষার জন্য ডাকা হয়েছে। অপরদিকে ২৫ ব্যাচের ৯০ জন কর্মকর্তাকেও ডাকা হয়েছে। ২৫ ব্যাচের অনেক কর্মকর্তা দ্বিতীয় বারের জন্য ডাক পেয়েছেন বলেও জানা গেছে। জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব মূলত পালন করবেন জেলা প্রশাসকরা (ডিসি)। এ জন্য ডিসি নিয়োগের চূড়ান্ত তালিকা (ফিটলিস্ট) করতে বেশ সতর্ক সরকার। এই পদের জন্য এবার অধিক আস্থাশীল ও আদর্শগত পছন্দের কর্মকর্তা খোঁজা হচ্ছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন ডিসি পদে রদবদল করতে চাইলেও এই তালিকা থেকেই করতে:
আরও পড়ুন
ডিজিটাল সিস্টেমে ভাষা শেখার ব্যবস্থা করে দিয়েছি : প্রধানমন্ত্রী

ডিজিটাল সিস্টেমে ভাষা শেখার ব্যবস্থা করে দিয়েছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। দেশের মানুষের কাজের সুবিধার জন্য আমরা ৯টি ভাষার একটি অ্যাপ করে দিয়েছি। ডিজিটাল সিস্টেমে যে কেউ যেন ভাষা শিখতে পারে, আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিশুরা তাড়াতাড়ি ভাষা শিখতে পারে। তারা একসঙ্গে দুই-তিনটা ভাষা দ্রুত শিখে নেয়। তবে কোনটা ধারণ করবে সেটা আসে পরে। মাতৃভাষায় শিক্ষাটা হলে সবকিছু জানা, বোঝা ও উপলব্ধি প্রকাশ করার উপকার অনেক বেশি। প্রধানমন্ত্রী বলেন, আজ আমাদের মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি:
আরও পড়ুন
রায়পুরে ভাষা শহীদদের স্মরণে সবুজসেনা খেলাঘর আসরের শ্রদ্ধা নিবেদন

রায়পুরে ভাষা শহীদদের স্মরণে সবুজসেনা খেলাঘর আসরের শ্রদ্ধা নিবেদন

প্রদীপ কুমার রায় : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় শিশু কিশোর সংগঠন সবুজ সেনা খেলাঘর আসর রায়পুর উপজেলা শাখা। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলা পরিষদ চত্বরের আদর্শ শিশু নিকেতন চত্বর থেকে প্রভাত ফেরি করে পৌর শহর প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের শিশু কিশোর ভাইবোনেরা। এসময় উপস্থিত ছিলেন আদর্শ শিশু নিকেতনের প্রিন্সিপাল আবুল কালাম আজাদ, সংগঠনটির সভাপতি প্রদীপ কুমার রায়, সাধারণ সম্পাদক আবুল কাসেম খোকা, সম্পাদক মন্ডলীর সদস্য সাংবাদিক আজম খান, ফিরোজ আলম, আবু জাফর,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.