সারাদেশ

বাংলাকে  জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির দাবি ওবায়দুল কাদেরের

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির দাবি ওবায়দুল কাদেরের

বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির জন্য দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত ফেরিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন- দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ। মন্ত্রী বলেন, একুশে ফেব্রুয়ারি গর্বের দিন। আজকের এদিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। অথচ ৩৫ কোটি মানুষের মায়ের ভাষা বাংলা ভাষা। এ ভাষা আজ পর্যন্ত জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা পায়নি। জাতিসংঘের কাছে আমাদের দাবি, এদিনে মাতৃভাষা দিবস:
আরও পড়ুন
দেশের সঙ্গে বিচার ব্যবস্থাও এগিয়ে যাচ্ছে : প্রধান বিচারপতি

দেশের সঙ্গে বিচার ব্যবস্থাও এগিয়ে যাচ্ছে : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, যে আদর্শের ভিত্তিতে বাংলাকে রক্তের বিনিময়ে স্বাধীন করেছি, সেই বাংলাদেশকে সবাই মিলে এগিয়ে নিয়ে যাই। আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, দেশের বিচার ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত সব রায় বাংলায় অনুবাদ করা হবে। তিনি বলেন, ভাষা অনুবাদে সুপ্রিম কোর্টে নতুন একটি প্রযুক্তি সংযোজিত হয়েছে, সেখানে আমাদের কর্মকর্তারা যে রায়গুলো ইতোমধ্যে লিখেছেন সেগুলো যাতে সুষ্ঠুভাবে অনুবাদ করা হয়, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। সিদ্দিকী বলেন, প্রত্যেকটি রায় যাতে:
আরও পড়ুন
পুকুর খননে উপযুক্ত প্রমাণাদিসহ আবেদন করতে হবে- দুর্গাপুরে এডিসি আনিসুল

পুকুর খননে উপযুক্ত প্রমাণাদিসহ আবেদন করতে হবে- দুর্গাপুরে এডিসি আনিসুল

ফরিদ আহমেদ আবির,দুর্গাপুর: তিন ফসলী জমিতে পুকুর খনন বন্ধে মাছচাষী ও কৃষকদের মধ্যে সচেতনতা বাড়াতে রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়ন ও নওপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় পৃথক মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আনিসুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে কিসমত গনকৈড় ইউনিয়নের উজালখলসী উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১২টার সময় ও নওপাড়া ইউনিয়ন পরিষদের নওপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ২টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মাছচাষী ও কৃষকরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাছচাষী:
আরও পড়ুন
কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অমর একুশে ফেব্রুয়ারি ‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্য, ডেপুটি স্পিকার ও বিরোধী দলীয় নেতা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন তিন বাহিনীর প্রধান, সম্মানিত ভাষা সৈনিক,:
আরও পড়ুন
প্রস্তুত কেন্দ্রীয়  শহীদ মিনার

প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। আর মাত্র কিছুক্ষণ পরই ফুলে ফুলে ভরে উঠবে এই মিনার। এর মাধ্যমে স্মরণ করা হবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে সরেজমিনে দেখা গেছে, শহীদ মিনার এবং এর আশপাশের এলাকার দেয়ালগুলোতে আঁকা হয়েছে বর্ণমালা। মূল মিনারসহ চারদিকে নতুন রং করা হয়েছে। একুশে ফেব্রুয়ারি ঘিরে গত কয়েকদিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল শিল্পীদের ব্যস্ততা। পাকিস্তানি শাসকদের অত্যাচার, নির্যাতন আর বঞ্চনার চিত্র ফুটে উঠছে তুলির আঁচরে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের জন্য নিরলসভাবে দেয়াল লিখন ও আলপনার কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের:
আরও পড়ুন
ওয়েবসাইটে সুপ্রিম কোর্টের সব রায় বাংলায় দেখা যাবে

ওয়েবসাইটে সুপ্রিম কোর্টের সব রায় বাংলায় দেখা যাবে

এখন থেকে ইংরেজি ভাষায় দেওয়া সুপ্রিম কোর্টের সব রায়-আদেশ বাংলা ভাষায় দেখাতে প্রযুক্তিসেবা সংযোজন করা হয়। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ প্রযুক্তিগত সেবার উদ্বোধন করেন। এ সময় আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোছাইন, সুপ্রিম কোর্টের ‘কোর্ট প্রযুক্তি কমিটি’র সদস্য এম এম মোর্শেদ, আব্দুল মালেক ও মইনউদ্দিন কাদের উপস্থিত ছিলেন। এ প্রযুক্তিসেবা উদ্বোধনের পর সুপ্রিম কোর্ট:
আরও পড়ুন
রাজশাহীর মোহন আলীকে রাষ্ট্রপতি সেবা পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহীর মোহন আলীকে রাষ্ট্রপতি সেবা পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ফরিদ আহমেদ আবির,রাজশাহী : রাজশাহীর মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত সেই মোহন আলীকে রাষ্ট্রপতি সেবা পদক, পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশ-২০২৩” অনুষ্ঠানে বাংলাদেশ আনসার বাহিনীর বিভিন্ন সেবা ও উন্নযন মূলক কাজের জন্য প্রধানমন্ত্রী নিজ হাতে এই পুরস্কার প্রদান করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন কর্মচারীদের অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজের পাশাপাশি বুদ্ধিমত্তা, একনিষ্ঠতা, সততা, দূরদর্শিতা, মমত্ববোধ প্রভৃতির দৃষ্টান্তপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক প্রবর্তিত ‘বাংলাদেশ আনসার পদক’, ‘প্রেসিডেন্ট আনসার পদক’, ‘বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল পদক’ ইত্যাদি উপাধিতে ভূষিত করে। এই বাহিনীর সদস্যরা প্রতি বছর আনুষ্ঠানিকভাবে এই সব পদক:
আরও পড়ুন
মানবতাবিরোধী অপরাধে ত্রিশালের ৫ জনের আমৃত্যু কারাদণ্ড

মানবতাবিরোধী অপরাধে ত্রিশালের ৫ জনের আমৃত্যু কারাদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদসহ পাঁচ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। গত ১৬ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের অভিযোগের এ মামলায় রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন। গত বছরের ২৩ নভেম্বর এই মামলায় রাষ্ট্র ও আসামি উভয়পক্ষের শুনানি শেষে মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষামান রাখা হয়। আদালতে ওইদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন ও ব্যারিস্টার তাপস কান্তি বল। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার, অ্যাডভোকেট মিজানুল ইসলাম ও:
আরও পড়ুন
গুলশানের ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ

গুলশানের ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ

রাজধানীর গুলশান-২ নম্বরের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের এ কথা বলেন। ডা. সামন্ত লাল সেন জানান, ‘গুলশানের অগ্নিকাণ্ডে আহতদের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা আজ দুপুরে বসবে। সেখান থেকেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এই সমন্বয়ক বলেন, ‘রোববার রাতে তিনজন রোগী আমাদের এখানে এসেছেন। এরমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালকের স্ত্রীও আছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তিনি ১১তলা:
আরও পড়ুন
ভাষা আন্দোলনে অবদান না থাকলে বঙ্গবন্ধু জেলে ছিলেন কেন ?

ভাষা আন্দোলনে অবদান না থাকলে বঙ্গবন্ধু জেলে ছিলেন কেন ?

ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান না থাকলে পাকিস্তান সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জেলে বন্দী করেছিল কেন এমন প্রশ্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭৫-এর পর বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছে। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক-২০২৩’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ভাষা আন্দোলনে তার (বঙ্গবন্ধু) যে অবদান সেই অবদান টুকু কিন্তু মুছে ফেলার চেষ্টা হয়েছিল। অনেক বিজ্ঞ জন, আমি নাম বলতে চাই না, চিনি তো সবাইকে, অনেকে বলেছে ওনার আবার কী অবদান ছিল উনি তো জেলেই ছিলেন। শেখ হাসিনা আরো বলেন, বঙ্গবন্ধু:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.