সারাদেশ

আজ থেকে শুরু জাতীয় ভিটামিন- এ প্লাস ক্যাম্পেইন

আজ থেকে শুরু জাতীয় ভিটামিন- এ প্লাস ক্যাম্পেইন

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। ক্যাম্পেইনে দেশের ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ লাখ শিশুকে নীল রঙের ক্যাপুসল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লক্ষ শিশুকে লাল রঙের ক্যাপুসল খাওয়ানো হবে। রোববার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, দেশের ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট প্রায় ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর অন্ধত্ব:
আরও পড়ুন
নাজমুল হুদার মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

নাজমুল হুদার মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে শোক জানিয়ে প্রধান বিচারপতির পক্ষে সুপ্রিম কোর্ট প্রশাসন গণমাধ্যমে এক বার্তা পাঠায়। এতে বলা হয়েছে, প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ সিনিয়র আইনজীবী ব্যারিস্টার নাজমুল হুদা এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার নাজমুল হুদা। তার বয়স হয়েছিল ৮০ বছর।
আরও পড়ুন
গণভবনে শেখ হাসিনার ফসলি উঠোন, শুধু পেঁয়াজই মণ শতাধিক!

গণভবনে শেখ হাসিনার ফসলি উঠোন, শুধু পেঁয়াজই মণ শতাধিক!

বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলায় দেশের জনগণকে প্রতি ইঞ্চি জমিতে আবাদ করার আহ্বান জানিয়েই ক্ষান্ত হননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজেও তার সরকারি বাসভবন গণভবনের অব্যবহৃত প্রতি ইঞ্চি জমি কাজে লাগিয়েছেন। গ্রামের-গৃহস্থ বাড়ির মতো পুরো গণভবনকে প্রায় একটি খামার বাড়িতে পরিণত করে সৃষ্টি করেছেন বিরল উদাহরণ। গণভবনের বিশাল আঙিনায় হাঁস-মুরগি, কবুতর, গরু পালনের পাশাপাশি বিভিন্ন ধরনের ধান, শাক-সবজি, ফুল-ফল, মধু ও মাছ চাষ করছেন এদেশের মাটি ও মানুষের সঙ্গে বেড়ে ওঠা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তিল-সরিষার মতো পেঁয়াজও চাষ করেছেন তিনি। গণভবন সূত্র জানায়, রোববার (১৯ ফেব্রুয়ারি) মোট চাষের প্রায় অর্ধেক জমির পেঁয়াজ তোলা হয়েছে। এতে ফলন পাওয়া গেছে ৪৬ মণ। বাকি:
আরও পড়ুন
‘বই মানুষকে সুখ ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়

‘বই মানুষকে সুখ ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়

স্থানীয় সরকার, পল্লা উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, অতীতে দেশ দখল করে সম্পদ অর্জন করা হতো। বর্তমানে আর তার দরকার হয় না। এখন জ্ঞান অর্জনের মাধ্যমে সম্পদশালী হওয়া সম্ভব। জ্ঞানই আলো এবং সমৃদ্ধির উৎস জানিয়ে মন্ত্রী বলেন, জ্ঞানের আধার হচ্ছে বই এবং লাইব্রেরি। শনিবার বাংলাদেশ শিশু একাডেমিতে পাঠাগার আন্দোলন বাংলাদেশ আয়োজিত জাতীয় গ্রন্থাগার ও সাহিত্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে প্রধান আলোচক ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক:
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় কালশী ফ্লাইওভার, চালু হচ্ছে কাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় কালশী ফ্লাইওভার, চালু হচ্ছে কাল

মিরপুরের কালশী ফ্লাইওভার যান চলাচলের জন্য চালু হচ্ছে রবিবার (১৯ ফেব্রুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালশী বালুর মাঠে এক সুধী সমাবেশের মধ্য দিয়ে এ ফ্লাইওভারের উদ্বোধন করবেন। রবিবার উদ্বোধনের পরই এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এটি চালু হলে মিরপুরের সঙ্গে বিমানবন্দর, উত্তরা, অন্যদিকে বাড্ডা, বনানী ও মহাখালীর মধ্যে যোগাযোগ সহজ হবে। সরকারের নিজস্ব অর্থায়নে নির্মিত এই ফ্লাইওভারটি নির্ধারিত সময়ের চার মাস আগেই কাজ শেষ করে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। ২০১৮ সালের ১ জানুয়ারি প্রকল্পটি অনুমোদন করে সরকার। নির্মাণের সময়কাল নির্ধারিত ছিল আগামী ৩০ জুন পর্যন্ত। কালশী ফ্লাইওভার চালু হলে মিরপুরবাসী যান ও জলজটমুক্ত হবে বলে:
আরও পড়ুন
তাপমাত্রা ৩২ ডিগ্রি ছাড়াল , আরও বাড়ার সম্ভাবনা

তাপমাত্রা ৩২ ডিগ্রি ছাড়াল , আরও বাড়ার সম্ভাবনা

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা আরও বাড়ার আভাস রয়েছে। শীত মৌসুম কেটে গেলেও তার প্রভাব কিছুটা এখনো রয়েছে। এদিকে চলে এসেছে ফাল্গুনও। তাই দিন দিন কড়া হচ্ছে সূর্যের চোখ রঙিন। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রবিবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে কুমিল্লা অঞ্চলসহ বরিশাল ও খুলনা বিভাগের দুই/এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। ভোরে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের:
আরও পড়ুন
হার্ভাড বিশ্ববিদ্যালয়ের ডাক পেয়েছেন জাবির তিন শিক্ষার্থী

হার্ভাড বিশ্ববিদ্যালয়ের ডাক পেয়েছেন জাবির তিন শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয়ে ফুল টাইম মাস্টার্সের অফার লেটার পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেল্থ এন্ড ইনফরমেটিক্স বিভাগের তিন শিক্ষার্থী। তিন শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ৪৩তম ব্যাচের রুম্পা সরকার, ৪৪তম ব্যাচের শিক্ষার্থী শরীফ হোসাইন ও ৪৭তম ব্যাচের রেজাউল করিম রিপন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন তারা। তাদের মধ্যে রুম্পা সরকার ও শরীফ হোসাইন একই সাথে জনস হপকিন্স এবং রেজাউল করিম রিপন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে চান্স পেয়েছেন। এছাড়াও রুম্পা সরকার ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা অ্যাট চ্যাপেল হিল ও পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। রুম্পা সরকারের গবেষণা পত্রের সংখ্যা ৫টি। নারীদের স্তন ক্যান্সার নিয়ে গবেষণা করেছেন তিনি। শরীফ হোসাইনের ৬টি গবেষণা:
আরও পড়ুন
কমলনগরে ল্যাব মালিকের  বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

কমলনগরে ল্যাব মালিকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরে ল্যাব মালিকের বিরুদ্ধে কর্মচারি (পরিছন্ন কর্মী) যৌন হয়রানির লিখিত অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হাজির হাট বাজারে মেঘনা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. মামুনের বিরুদ্ধে ভুক্তভোগী নারীর পক্ষে অভিযোগটি পাওয়া যায়। ভুক্তভোগীর মা লিখিত অভিযোগে বলেন, তার মেয়ে দীর্ঘদিন হাজিরহাট বাজারে মেঘনা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পরিচন্ন কর্মী হিসেবে কর্মরত ছিলেন।  প্রায় সময় অভিযুক্ত মামুন তাকে মোটা অংকের অর্থের বিনিময়ে অনৈতিক, অসভ্য ইঙ্গিত করতেন। বিষয়গুলো অন্য মালিকদের জানানো হলে তারা আর এমন হবে মর্মে সিদ্ধান্ত দেয়।  কিন্তু কিছুদিন পরে পূর্নরায় অভিযুক্ত মামুন এক্স-রে রুমে তার মেয়েকে পিছন থেকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন। পরে সে চিৎকার:
আরও পড়ুন
লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৩ কোটি টাকার টেন্ডার ভাগবাটোয়ারা পায়তারা

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৩ কোটি টাকার টেন্ডার ভাগবাটোয়ারা পায়তারা

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ২০২২-২০২৩ অর্থ বছরের  বিভিন্ন সরঞ্জাম ক্রয়ের প্রায় ৩ কোটি টাকার কাজের টেন্ডার ভাগবাটোয়ারা  পায়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। ওই প্রতিষ্ঠানের একজন শিক্ষককে সাথে নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম সরাসরি ভাগবাটোয়ারা পায়তারা করছেন বলে টেন্ডারে অংশগ্রহনকারী একাধিক ঠিকাদার অভিযোগ করেন। এবিষয়ে আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে একজন ঠিকাদার নিশ্চিত করেন। দরপত্রে অংশ্রগ্রহণকারী ঠিকাদাররা জানায়, বিগত কয়েক বছর যাবত পলিটেকনিক ইনস্টিটিউটের টেন্ডারে আহ্বানকৃত কাজগুলো সর্বনিম্ম ঠিকাদারকে না দিয়ে উচ্চ দরদাতাকে  দেয়া হয়। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায়,  যা পিপিআর বহিভুত।  এছাড়াও সিরিয়ালে থাকা ১ম, ২য় কিংবা ৩য় প্রতিষ্ঠানকে কাজ না দিয়ে ৫'ম ও ৬ষ্ঠ:
আরও পড়ুন
খুলনা পাইকগাছায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সমাবেশ ও পরিচিত সভা অনুষ্ঠিত

খুলনা পাইকগাছায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সমাবেশ ও পরিচিত সভা অনুষ্ঠিত

এম এম টিপু সুলতান, খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা কমিটির পরিচিত সভা ও গ্রাম ডাক্তার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার পুর্বে একটি বণ্যাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে শনিবার সকালে, সংগঠনের সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা সাধারন সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। মুখ্য আলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার। বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রঞ্জু, বাংলাদেশ কেমিষ্ট এ্যান্ড ড্রাগিষ্ঠ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.