সারাদেশ

এবার রবীন্দ্রনাথের ভাঙা ভাস্কর্য বসানো হলো রাজু ভাস্কর্যের পাশে

এবার রবীন্দ্রনাথের ভাঙা ভাস্কর্য বসানো হলো রাজু ভাস্কর্যের পাশে

রবীন্দ্রনাথের ভাঙা ভাস্কর্য আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাশে স্থাপন করা হয়েছে। শুক্রবার দুপুরে এই ভাস্কর্যটি স্থাপন করা হয়। ভাস্কর্যের পাশে ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সকল ধরনের সেন্সরশিপ বন্ধ করো’ ও ‘তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি’ লেখা সম্বলিত ব্যানার দেখা গেছে। গত মঙ্গলবার বাক ও মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সব ধরনের সেন্সরশিপের ওপর প্রতিবাদ জানিয়ে রবীন্দ্রনাথের ভাস্কর্য স্থাপন করে ঢাবি চারুকলা অনুষদের কিছু শিক্ষার্থীরা। পরবর্তীতে গত বৃহস্পতিবার নীতিমালাবহির্ভূত উল্লেখ করে ভাস্কর্যটি সরিয়ে ফেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ভাস্কর্যের ভাঙা অংশ সোহরাওয়ার্দী উদ্যানে পাওয়া যায়। এ বিষয়ে ভাস্কর্য স্থাপনের সঙ্গে যুক্ত ও ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়:
আরও পড়ুন
তিন বিভাগে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে

তিন বিভাগে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে

দেশের তিনটি বিভাগে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (১৮ ফেব্রুয়ারি) এমন পূর্বাভাস দেওয়া হয়। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় হালকা/গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা আছে। খুলনা ও বরিশাল বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায়:
আরও পড়ুন
রোজায় নিত্যপণ্যের কোনো সংকট হবে না: কৃষিমন্ত্রী

রোজায় নিত্যপণ্যের কোনো সংকট হবে না: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আবার শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে। আগামী নির্বাচনে জনগণ আবার আওয়ামী লীগকে বিপুল ভোটে নির্বাচিত করবে। কাজেই, আগামী দিনেও শেখ হাসিনা দেশকে নেতৃত্ব দেবে। বিএনপির পায়ের নিচে মাটি নেই, তাদের কথায় রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে না, সরকারের পতন হবে না। বর্তমান সরকার কন্টিনিউ করবে। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না, আমাদের সংবিধানে নেই। আন্দোলনের নামে বিএনপি ২০১৫ সালের মতো তাণ্ডব সৃষ্টির অপচেষ্টা করছে। জনগণের মাঝে বিএনপির ভিত্তি নেই। জনগণের সম্পৃক্ততা নেই বলে বিএনপির আন্দোলন আগের মতো এবারও কোনো কাজে আসবে না। শনিবার (১৮:
আরও পড়ুন
জাবির ষষ্ঠ সমাবর্তন : মানতে হবে যেসব নির্দেশনা

জাবির ষষ্ঠ সমাবর্তন : মানতে হবে যেসব নির্দেশনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী শনিবার (২৫ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে বেশকিছু নির্দেশনা মানতে হবে। সকালে গণমাধ্যমে পাঠানো বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ষষ্ঠ সমাবর্তন ব্যবস্থাপনা কমিটির সদস্য-সচিব রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজিস্ট্রেশনকারী গ্র্যাজুয়েটদের রেজিস্ট্রেশন কার্ডের প্রিন্ট কপি অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস কর্তৃক চারটি কাউন্টার খোলা হবে। নির্দিষ্ট কাউন্টারে সাময়িক সনদপত্র জমা দিয়ে রেজিস্ট্রেশন কার্ডের উল্টো পিঠে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে সিল ও স্বাক্ষর নিতে:
আরও পড়ুন
আজ রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

আজ রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন। আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি ২০২৩) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকছে। যেসব মার্কেট অর্ধদিবস বন্ধ থাকবে: ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন। যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে: শ্যামবাজার, বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ,:
আরও পড়ুন
আজ পবিত্র শবে মেরাজ

আজ পবিত্র শবে মেরাজ

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) পবিত্র শবে মেরাজ। এদিন রাতে মহান রাব্বুল আল আমিনের রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে মসজিদে, নিজ গৃহে কিংবা ইসলাম ধর্মের অনুসারীদের বিভিন্ন প্রতিষ্ঠানে কোরআনখানি, জিকির-আজগার এবং ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পবিত্র শবে মেরাজ উদযাপন করবে। ফার্সি শব্দ `শব’ অর্থ রাত। আর আরবি ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। আর তাই ‘শবে মেরাজ’ অর্থ ঊর্ধ্ব গমনের রাত। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হজরত মোহাম্মদ (স.) আল্লাহ তা’য়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। এ বছর সেই রাতটি পড়েছে ১৮ ফেব্রুয়ারি। শবে মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে এই মূল্যবান রাত কাটান।:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় রিয়াজ হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোর রাতে সদর উপজেলার মান্দারী বাজারের একটি ভবনের নিচতলার একটি কক্ষ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, অপহরণের পর ৫ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে তাকে হত্যা করা হয়েছে। নিহত রিয়াজ সদরের দত্তপাড়া এলাকার বাসিন্দা তোফায়েল আহমেদ দুলালের ছেলে ও স্থানীয় মান্দারী বাজারের একটি ফার্নিচার দোকানের কারিগর। তার লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে জেলার পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ ঘটনাস্থল পরিদর্শন করেন । পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে:
আরও পড়ুন
রায়পুরে মন্দির ভবন নির্মাণ কাজ উদ্বোধন

রায়পুরে মন্দির ভবন নির্মাণ কাজ উদ্বোধন

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের মুড়িহাটা শ্রী শ্রী জগন্নাথ দেব বিগ্রহ মন্দিরের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কাজটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট অনজন দাশ। শতবর্ষি এ মন্দিরটি এলাকার সনাতন ধর্মালম্বিদের কাছে প্রিয় একটি উপাসনালয়। একই সাথে মন্দিরের সম্মুখে শপিং কমপ্লেক্সও নির্মাণ করা হচ্ছে। নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ কোটি টাকা। দীর্ঘ দিনের আকাঙ্খিত মন্দিরটি আধুনিকায়নের উদ্যোগ নেওয়ায় খুশি এর নিয়মিত পূজারীগণ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিশ্বেশ্বর পাল, সাধারণ সম্পাদক মিহির কুরী, সহসভাপতি শুধাংশু সাহা, হিন্দু বৌদ্ধ:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলেছে ১৬টি পুরনো অস্ত্র

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলেছে ১৬টি পুরনো অস্ত্র

লক্ষ্মীপুরের রায়পুরে মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে ১৬টি অস্ত্র। ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়তে গেলে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এগুলোর সন্ধান মেলে। খবর পেয়ে পুলিশ উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের মিন্নত উল্যা পাটওয়ারি বাড়ির ঘটনাস্থল থেকে এগুলো জব্দ করে। ওই বাড়ির বাসিন্দা প্রবাসী মনোয়ার হোসেন বলেন, ‘আমার ভবন নির্মাণ কাজের মাটি খুঁড়তে গেলে আমরা একটি স্থানে অস্ত্রগুলো দেখতে পাই। এরপর পুলিশকে বিষয়টি অবহিত করি। আমাদের বাড়ি ও এলাকায় অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন। মুক্তিযুদ্ধের সময় হয়তো এগুলো কেউ রেখে থাকতে পারেন বলে আমাদের ধারণা।’ রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, ‘অস্ত্রগুলো থ্রি নট থ্রি রাইফেল জাতীয়। দীর্ঘদিন:
আরও পড়ুন
২ যুগে যুগান্তর- রায়পুরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

২ যুগে যুগান্তর- রায়পুরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রদীপ কুমার রায় : সত্য-সাহসি সংবাদ ও অগনিত পাঠকের কারনেই যুগান্তর সেরা--এমপি নয়ন সত্য-সাহসি সংবাদ ও অগনিত পাঠকের কারনে যুগান্তর আজ দেশের সেরা পত্রিকা-। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক যুগান্তর আরও অনেকদূর এগিয়ে যাবে। দৈনিক যুগান্তর সব শ্রেণি-পেশার মানুষের মুখপত্র। বৃহস্পতিবার বিকাল চারটার সময় লক্ষ্মীপুরের রায়পুরে আনন্দ র্যা লি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় সাংসদ এডঃ নুর উদ্দিন চৌধুরী নয়ন এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকাল ৫টায় "রায়পুর স্বজন সমাবেশে"র উদ্যোগে উপজেলার প্রেস ক্লাব হল রুমে এ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়েছে। দৈনিক যুগান্তরের রায়পুর উপজেলা প্রতিনিধি তাবারক হোসেন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.