নাজমুল হুদার মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

শেয়ার

সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে শোক জানিয়ে প্রধান বিচারপতির পক্ষে সুপ্রিম কোর্ট প্রশাসন গণমাধ্যমে এক বার্তা পাঠায়।

এতে বলা হয়েছে, প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ সিনিয়র আইনজীবী ব্যারিস্টার নাজমুল হুদা এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার নাজমুল হুদা। তার বয়স হয়েছিল ৮০ বছর।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.