২০২২ সালে যে ৪ ক্রিকেটার খেলেছেন নিজ দেশ ছেড়ে অন্য দেশের হয়ে

শেয়ার

ক্রিকেটারদের নিজ দেশ ছেড়ে অন্য দেশের হয়ে খেলার বিষয়টি হরহামেশাই চোখে পড়ে। বেন স্টোকস, জেসন রয়, জোফরা আর্চারসহ ইংল্যান্ডের বেশ কিছু তারকা ইংল্যান্ডে জন্মগ্রহণ না করেও খেলছেন ইংলিশদের হয়ে। তাছাড়াও পাকিস্তান ও ভারতীয় বেশ কয়েকজন ক্রিকেটারকেও অবসর নেয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের হয়ে খেলতে দেখা যায়। ক্রিকেটারদের এমন প্রবণতা দেখা গেছে ২০২২ সালেও। একনজরে দেখে নেওয়া যাক, যে ৪ ক্রিকেটার গত বছর নিজ দেশ ত্যাগ করে অন্য দেশের হয়ে খেলতে গিয়েছেন।

১) টিম ডেভিড

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমে নিজের দেশ সিঙ্গাপুরের হয়ে প্রতিনিধিত্ব করেন টিম ডেভিড। এরপর ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় চলে যান তিনি। ভারতের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে অজিদের জার্সি গায়ে এই হার্ড হিটারের অভিষেক হয়।

২) গ্যারি ব্যালেন্স

এক সময় ইংলিশ জার্সি গায়ে জড়ানো গ্যারি ব্যালেন্স বর্তমানে নিজ দেশ জিম্বাবুয়ের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

৩) মাইকেল রিপন

নেদারল্যান্ড দলের হয়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন মাইকেল রিপন। এরপর তিনি নিউজিল্যান্ডের হয়ে খেলেন। পরবর্তীতে ২০২২ সালের শুরুর দিকে তিনি আবারও ডাচদের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামেন।

৪) ড্যানিয়েল জ্যাকিয়েল

জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ড্যানিয়েল জ্যাকিয়েল মালাউইয়ের হয়ে খেলতে দেশ ছেড়েছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.