সারাদেশ

কমলনগরে জাতীয় বীমা দিবস পালিত

কমলনগরে জাতীয় বীমা দিবস পালিত

আরিফুল ইসলাম: “আমার জীবন আমার সম্পদ বীমা করলে থাকবে নিরাপদ ” এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর কমলনগরে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১ মার্চ( বুধবার) সকাল ১০ টায় এ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। এসময় আরো বক্তব্য রাখেন কৃষি অফিসার ইকতারুল ইসলাম, মৎস্য কর্মকতা মো: আবুদল কুদ্দুছ, শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, নির্বাচন কর্মকতা মো: জাহিদুল ইসলাম, কমলনগর প্রেসক্লাব সম্পাদক এ আই তারেক, প্রগ্রোসিভ:
আরও পড়ুন
রামগঞ্জে শিক্ষার্থীদের চলাচলের রাস্তা বন্ধ করে দিলেন কাউন্সিলরের ছেলে

রামগঞ্জে শিক্ষার্থীদের চলাচলের রাস্তা বন্ধ করে দিলেন কাউন্সিলরের ছেলে

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে শিক্ষার্থীদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে পৌর ৩নং রতনপুর ওয়ার্ডের সাবেক লাতু কমিশনারের ছেলে মোঃ রাসেল বাবুর বিরুদ্ধে। রাসেলের এমন কর্মকান্ডে বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও সংখ্যালঘুদের চলাচলে ব্যাপক বিষœ ঘটায় এলাকাব্যাপী চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ২৮ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গেলে সত্যতা পাওয়া যায়। স্থানীয়রা বলেন, এই রাস্তা দিয়ে আমরা সব সময় চলাচল করে আসছি। হঠাৎ এখানে বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করার পর আমাদের চলাচল করতে সমস্যা হচ্ছে। আমরা চাই যারা রাস্তাটি বন্ধ করেছে তারা এই সড়কটি চলাচলের জন্য খুলে দিবেন। রামগঞ্জ স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, আমাদের চলাফেরা করতে:
আরও পড়ুন
প্রাথমিকের বৃত্তির ফল আজ, জানা যাবে যেভাবে

প্রাথমিকের বৃত্তির ফল আজ, জানা যাবে যেভাবে

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত হবে। ফল প্রকাশ উপলক্ষে দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও সচিব ফরিদ আহাম্মদ। ফল জানবেন যেভাবে বৃত্তি পরীক্ষার ফল প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopme.gov.bd) স্থানীয়ভাবে বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে পাওয়া যাবে। ঘরে বসেও মোবাইলে এসএমএস পাঠিয়ে জানতে পারবেন ফল। এজন্য মোবাইলে DPE Thana/Upazila Code No.Roll Number Year লিখে 16222 এ সেন্ড করলে ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে। এবার প্রাথমিকে বৃত্তি পাবে সাড়ে ৮২:
আরও পড়ুন
জবি সাংবাদিক সমিতির সভাপতি তানভীর, সম্পাদক মামুন

জবি সাংবাদিক সমিতির সভাপতি তানভীর, সম্পাদক মামুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংবাদাতা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৩ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক কালবেলা পত্রিকার জবি প্রতিনিধি মাহমুদুল হাসান তানভীর এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের মামুন শেখ নির্বাচিত হয়েছেন। মাহমুদুল হাসান বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২তম ব্যাচের এবং মো. মামুন শেখ ১৩তম ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী। সোমবার বিকেল চারটায় প্রধান নির্বাচন কমিশনার সোলাইমান সালমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনার মাহবুব মমতাজী ও যুবাঈর হুসাইন সামী উপস্থিত ছিলেন। এর আগে আজ সকাল ১১টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে শুরু হওয়া ভোটগ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত। মোট ৯টি পদের বিপরীতে ২০ জন প্রার্থী এ:
আরও পড়ুন
রামগঞ্জে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

রামগঞ্জে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ উন্নততর সেবা প্রদানের প্রত্যয় নিয়ে এবং সমাজের সর্বস্তরের মানুষের নিকট ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ২৬ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পানিয়ালা বাজারে (পানিয়ালা বাজার উপশাখা, পাটওয়ারী সুপার মার্কেট, ভোলাকোট, রামগঞ্জ) শাহ্জালাল ইসলামী ব্যাংকের পানিয়ালা বাজার উপশাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক এবং ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান সামছুদ্দোহা (শিমু)। উপশাখাটি ব্যাংকের রামগঞ্জ শাখার অধীনে:
আরও পড়ুন
অপহৃতকে উদ্ধার করতে গিয়ে মিলল টর্চারসেলের সন্ধান

অপহৃতকে উদ্ধার করতে গিয়ে মিলল টর্চারসেলের সন্ধান

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহী হেতেমখাঁ এলাকার একটি বাড়ি থেকে এক অপহৃতকে উদ্ধার করতে গিয়ে অপহরণকারীদের একটি টর্চার সেলের সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় সেখানে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ দেশি অস্ত্রসহ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে। শনিবার ভোর রাতে এ অভিযান চালায় ডিবি। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণের পর টর্চারসেলে নির্যাতন, মুক্তিপণ আদায়সহ নানা অভিযোগ রয়েছে। শনিবার বেলা ১১টায় প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেফতাররা হলো-আরেফিন আহাদ খান সানি (৪২), মোস্তাক আহম্মেদ ফাহিম (২২), পারভেজ (২৭) ও সাব্বির সরকার (২৫) বলে জানা গেছে। তারা সবাই নগরীর হেতেমখাঁ এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে:
আরও পড়ুন
নরসিংদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ ও আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: "স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধন হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১১টায় নরসিংদীর মনোহরদী সরকারি কলেজ মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মনোহরদীর আয়োজনে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রানিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে মনোহরদীতে দিনব্যাপী এ প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে, লাইফ স্টক সার্ভিস প্রোভাইটার খাদেমুল ইসলামের সঞ্চালনায় প্রদর্শনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজ উদ্দিন ভূইয়া।বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, উপজেলা কৃষি:
আরও পড়ুন
রামগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

রামগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। পরে বিকেল ৪টায় প্রাণিসম্পদ প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারীদের মধ্যে পুরস্কার (ক্রেষ্ট), সনদপত্র ও চেক বিতরণ করা হয়েছে। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরার সভাপতিত্বে ও উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রাকিবুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রায়হান হোসেন, উপজেলা:
আরও পড়ুন
হাতে লেখা লোকাল প্যাডে ল্যাব বন্ধের নির্দেশ দেন স্বাস্থ্য কর্মকর্তা

হাতে লেখা লোকাল প্যাডে ল্যাব বন্ধের নির্দেশ দেন স্বাস্থ্য কর্মকর্তা

আমজাদ হোসেন আমু লক্ষ্মীপুুরের কমলনগরে ২২টি বেসরকারি ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও ২টি হাসপাতাল রয়েছে। নেই স্বাস্থ্য কর্মকর্তার তদারকি মাঝে মধ্যে দুই একটি ল্যাবে গিয়ে হাতের লেখা প্যাড চিঠি ইস্যু করেন, কিন্তু বন্ধ হয়নি কোন ল্যাব বা প্রতিষ্ঠান। বেসরকারি ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার গুলোর তদন্তের নামে হাতে লেখা লোকাল প্যাডে সীল বিহীন স্বাক্ষর করে ল্যাব বন্ধের নির্দেশ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহের। অফিস চিঠি বিহীন নির্দেশনা অফিস রুল বহি:ভূত, বেআইনি। কোন বিষয়ে লিখিত অভিযোগ দিলে সেটা হতে হবে অফিস প্যাডকৃত চিঠি বলেন, জেলা সিভিল সার্জন আহমেদ কবির। জেলা সিভিল সার্জন আহমেদ কবির বলেন, হাতে লেখা:
আরও পড়ুন
নরসিংদীতে নিজ বাসায় গুলিবিদ্ধ উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ খান

নরসিংদীতে নিজ বাসায় গুলিবিদ্ধ উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ খান

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ খানকে নিজ বাসায় গুলি করেছে সন্ত্রাসীরা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গুরুতর আহতাবস্থায় প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে শিবপুর থানার সন্নিকটে (পূর্বদিকে) নিজ বাসভবনে প্রবেশ করে সন্ত্রাসীরা তাকে গুলি করে। গুলিগুলো তার পিঠে লেগেছে বলে জানা গেছে। গুলির শব্দ শুনে বাসার ও আশপাশের লোকজন দ্রুত বের হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এদিকে ঘটনার খবর পেয়ে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.