জবি সাংবাদিক সমিতির সভাপতি তানভীর, সম্পাদক মামুন

শেয়ার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংবাদাতা:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৩ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক কালবেলা পত্রিকার জবি প্রতিনিধি মাহমুদুল হাসান তানভীর এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের মামুন শেখ নির্বাচিত হয়েছেন। মাহমুদুল হাসান বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২তম ব্যাচের এবং মো. মামুন শেখ ১৩তম ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী।

সোমবার বিকেল চারটায় প্রধান নির্বাচন কমিশনার সোলাইমান সালমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনার মাহবুব মমতাজী ও যুবাঈর হুসাইন সামী উপস্থিত ছিলেন।

এর আগে আজ সকাল ১১টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে শুরু হওয়া ভোটগ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত। মোট ৯টি পদের বিপরীতে ২০ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

কার্যকরী পরিষদের অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি সাগর হোসেন (দ্য ডেইলি ক্যাম্পাস), যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান আহমেদ (জাগো নিউজ), কোষাধ্যক্ষ জয়নুল হক (মানবজমিন), দপ্তর ও প্রকাশনা সম্পাদক ইমরান হুসাইন (দৈনিক সমকাল)।

এ ছাড়া নতুন কার্যকরী পরিষদের কার্যনির্বাহী সদস্য-১ পদে মাহাতাব লিমন (ঢাকা পোস্ট), কার্যনির্বাহী সদস্য-২ পদে তৌফিকুর রহমান (দৈনিক আজকালের খবর) নির্বাচিত হয়েছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.