গুলশানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর একটায় গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও খায়রুল কবির খান ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা বলেন, মঙ্গলবার দুপুর ১টায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এতে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কী নিয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে সে বিষয়ে তারা কিছুই বলেননি।
