সারাদেশ

রায়পুরে বজ্রপাত বিষয়ক সচেনতামূলক সভা

রায়পুরে বজ্রপাত বিষয়ক সচেনতামূলক সভা

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরে রায়পুরে বজ্রপাত বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের জালিয়ারচর গ্রামে এ সভা হয়। গণসচেনতা বৃদ্ধি করতে প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থা (পিপিকেএস) এর আয়োজন করে। আলোচনা সভায় ওই এলাকার ৪০-৪৫ জন কৃষক ও জেলে পরিবারের নারী-পুরুষ এবং শিশুরা অংশগ্রহণ করেন। সভায় বজ্রপাতের ঝুঁকি ও বজ্রপাত থেকে বাঁচতে করণীয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা ও সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়। প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থা (পিপিকেএস) এর নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম রিংকু বলেন, ‘সাম্প্রতিককালে বজ্রপাতের কারণে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বজ্রপাতকে দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সচেতনতার:
আরও পড়ুন
রায়পুরে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু

রায়পুরে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি : ‘দশ থেকে ঊনিশে, আমরা আছি তোমার পাশে’- এমন শ্লোগানে লক্ষ্মীপুরের রায়পুরে কৈশোরবান্ধব কেন্দ্র চালু করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কেন্দ্রটি চালু করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম আনুষ্ঠানিকভাবে এটির কার্যক্রম শুরু করেন। কিশোর-কিশোরীরা এ কর্নারে এসে বিভিন্ন স্বাস্থ্যসেবা, পুষ্টি, আয়রন ট্যাবলেট খাবার নিয়ম, পিরিয়ডকালীন পরিচর্যা, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, বাল্যবিয়ের কুফলসহ নানা বিষয়ে সেবা পাবে বলে তিনি জানিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মামুনুর রশিদ, চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) এমরান হোসেন মঞ্জু, সঙ্গীতা বৈরাগী, মাহির হোসেন ও কর্নারের দায়িত্বপ্রাপ্ত সেবিকা রত্না বেগম। উপজেলা:
আরও পড়ুন
রামগঞ্জে পুলিশ বক্সের সংস্কার  কাজের উদ্ভোধন করলেন পুলিশ সুপার

রামগঞ্জে পুলিশ বক্সের সংস্কার কাজের উদ্ভোধন করলেন পুলিশ সুপার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ গত ২৪ মার্চ বাদ আছর লক্ষ্মীপুরের রামগঞ্জে ট্রাফিক পুলিশ বক্সের সার্বিক সংস্কার উন্নয়নমূলক কাজের উদ্ভোধন করলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ। এই সময়ে রামগঞ্জ ট্রাফিক পুলিশ বক্সের উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন। ট্রাফিক পুলিশ বক্স রামগঞ্জ থানা সার্বিক সংস্কার এর পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন মাহফ্জ্জুামান আশরাফ। সার্বিক সহযোগিতায় ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক এবং রামগঞ্জ শহর ও যান পুলিশ পরিদর্শক মোঃ আশরাফুল আলম। এই সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যান সমিতির সভানেত্রী সেলিনা মাহফুজ, অতিরিক্ত পুলিশ:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে চিকিৎসক স্ত্রীকে নির্যাতন-হয়রানির অভিযোগ

লক্ষ্মীপুরে চিকিৎসক স্ত্রীকে নির্যাতন-হয়রানির অভিযোগ

লক্ষ্মীপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উম্মে জয়নাব পিয়ালকে নির্যাতন করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এতে তামিম মুনতাসিরকে তালাক দেওয়ার জন্য লক্ষ্মীপুর আদালতে আবেদন করেন পিয়াল। এ খবরে তামিম ক্ষিপ্ত হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আদালতে একটি হয়রানিমূলক মামলাও করেছেন। শুক্রবার (২৪ মার্চ) ভূক্তভোগী পিয়াল সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন। অভিযুক্ত তামিম মুনতাসির লক্ষ্মীপুর সদরের চরশাহী ইউনিয়নের রূপাচরা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হিসেবে কর্মরত। তিনি রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কলাকোপা গ্রামের সাইফ উল্যার ছেলে। ভূক্তভোগী পিয়াল লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার (সদর হাসপাতাল সংলগ্ন) ঠিকাদার আবুল কালাম মো. সালেহের মেয়ে। পিয়াল ও তার বাবা আবুল কালাম মো. সালেহ জানান, ২০১৯ সালে বিসিএসে:
আরও পড়ুন
রামগঞ্জে স্বপ্নপুরী’র উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাচেলর পয়েন্টের কাবিলা, হাজারো মানুষের ঢল

রামগঞ্জে স্বপ্নপুরী’র উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাচেলর পয়েন্টের কাবিলা, হাজারো মানুষের ঢল

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে এস কে টাওয়ারের দ্বিতীয় তলায় গতকাল ২৩ শে মার্চ বৃহস্পতিবার বিকেল বেলা দেশের অন্যতম ফ্যাশান গ্যালারীর স্বপ্নপুরীর ২০ তম শাখার শুভ উদ্ভোধন করা হয়। এই স্বপ্নপুরী উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যাশন হাউজটির শুভ উদ্ভোধন করেন বিশিষ্ট নাট্যঅভিনেতা ব্যাচালার পয়েন্ট খ্যাতিবিশেষ জিয়াউল হক পলাশ প্রকাশ কাবিলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র বেলাল আহম্মেদ,ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেন, দরবেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, সাংবাদিক আবু তাহের,মোঃ কাউছার হোসেন, শাখাওয়াত হোসেন,নজরুল ইসলাম,সহ হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এইসময় স্বপ্নপুরীর স্বত্ত্বাধিকার চন্ডিপুর ইউনিয়ন পরিষদের:
আরও পড়ুন
দুর্গাপুরে ওএমএস ডিলারের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

দুর্গাপুরে ওএমএস ডিলারের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে ওএমএস'র চাল কালোবাজারে বিক্রি ও ডিলার রুস্তম আলীর অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মাননবন্ধন করেছে স্থানীয় জনসাধারণ। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পৌর সদরের সিংগা কাঁচাবাজার এলাকায় এ মানববন্ধন করে সর্বস্তরের জনসাধারণ। মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় রাব্বেল, কাওসার ও জুবায়ের অভিযোগ করেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের তালিকাভুক্ত ওএমএস ডিলার রুস্তম আলী স্বল্পমূল্যে জনসাধারণের কাছে চাল বিক্রি না করে গোপনে কালোবাজারে বিক্রি করেন। স্থানীয় হত-দরিদ্র মানুষ থানা মোড়ে অবস্থিত রুস্তমের দোকানে গেলেও চাল নাই বলে ফেরত দেন। আবার কাউকে নির্ধারিত পরিমাণের চাইতে কম দেন। এভাবে স্বল্পমূল্যের চাল গুদামজাত করে রাতের আঁধারে কালোবাজারে বিক্রি করেন। ফলে সরকারের স্বল্পমূল্যের চাল কেনা থেকে:
আরও পড়ুন
রামগতি মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের তফশিল ঘোষণা

রামগতি মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের তফশিল ঘোষণা

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়েছে। এ উপলক্ষে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০২২-২৩ এর রিটার্নিং অফিসার এস এম শান্তুনু চৌধুরী। বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, বাংলাদেশ নির্বাচন কমিশন ১৪ মার্চ তারিখে গণ-বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা ও উপজেলা কমান্ড নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সময়সূচী ঘোষনা করে। সে মোতাবেক ১৯ মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২২ মার্চ খসড়া ভোটার তালিকার উপর দাবী, আপত্তি, সংশোধনী। ২৮ মার্চ দাবী, আপত্তি, সংশোধনী নিষ্পত্তির শেষ তারিখ, ২এপ্রিল চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন পত্র গ্রহন শুরু ২এপ্রিল, ৪ এপ্রিল মনোনয়ন পত্র দাখিল,:
আরও পড়ুন
নোয়াখালীতে ঘর পেলেন ১২৩ পরিবার

নোয়াখালীতে ঘর পেলেন ১২৩ পরিবার

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সদর উপজেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ১২৩ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি সহ গৃহ হস্তান্তর করা হয়েছে।  বৃহস্পতিবার নোয়াখালী সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, নোয়াখালী, বীর মুক্তিযোদ্ধাগণ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, নোয়াখালী সদর উপজেলার কর্মকর্তাবৃন্দ, সকল ইউনিয়ন পরিষদের সম্মানীত চেয়ারম্যানবৃন্দ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ
আরও পড়ুন
ফরিদপুরের চরভদ্রাসনে জমিসহ ঘর পেয়ে খুশি ১০০ পরিবার

ফরিদপুরের চরভদ্রাসনে জমিসহ ঘর পেয়ে খুশি ১০০ পরিবার

ফরিদপুর প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সরকারি জমিসহ আশ্রয়ন প্রকল্পে নির্মিত বাসগৃহ পেয়ে হাসি ফুটেছে অসহায় ভ’মিহীন ও গৃহহীন ১০০ পরিবারের। বুধবার ২২ মার্চ সারাদেশে আশ্রয়ন প্রকল্পের চতুর্থ ধাপের ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য জমি ও ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে ঐদিন চরভদ্রাসন উপজেলা পরিষদ কনফারেন্স রুমে একশত গৃহহীন পরিবারকে ঘরের মালিকানা সনদ প্রদান করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বিপুল চন্দ্র দাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা, উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার,ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম,থানা:
আরও পড়ুন
রায়পুরে বখাটে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

রায়পুরে বখাটে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া পৃথক তিন শিশুকে যৌননিপীড়নের চেষ্টার অভিযোগে এক বখাটে নির্মাণ শ্রমিককে (৪০) গনপিটুনি দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী। সোমবার (২১ মার্চ) সকাল নয়টায় দুই ছাত্রী (৬-৭) স্কুল থেকে ফেরার পথে রায়পুর পৌরসভার দেনায়েতপুর বাসটা্রমিনাল এলাকার সুপারি বাগানের ভিতরে নির্জন স্থানে ঘটনা ঘটেছে।। গত দুইমাস আগেও একই বাড়ীর এক মাদরাসা ছাত্রকে (৮) একই প্রলোভনে সুপারি বাগানে বলাৎকারের চেষ্টা করে আবদুল আলী। শিশুটি দুইদিন সদর হাসপাতালে চিকিৎসাধিন ছিলো। তার মা এঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়। গ্রেফতারকৃত নির্মাণ শ্রমিক যুবক আবদুল আলী উপজেলার চরমোহনা গ্রামের ইয়াকুব আলীর দ্বিতীয় ছেলে। তার স্ত্রীও:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.