রায়পুরে গঙ্গা স্নান ও কালী পূজা অনুষ্ঠিত
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে হাজার হাজার পূণ্যার্থীর অংশগ্রহনে অষ্টমী উপলক্ষে গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে পৌর শহরের মহাশ্মশানঘাট নামে পরিচিত ডাকাতীয়া নদীতে দিনব্যাপী এ পূণ্যস্নান অনুষ্ঠিত হয়। পূর্ণার্থীরা জানান, প্রতি বছর দোল পূর্নিমার ১২ দিন পর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এ পূণ্যস্নান অনুষ্ঠিত হয়ে থাকে। পাপ মুক্ত হয়ে পূণ্য লাভের আশায় ভোর থেকে হাজার হাজার পূণ্যার্থী শ্নশানঘাটে ভীড় জমাতে থাকে। পূর্ব পুরুষের আত্মার শান্তি কামনায় স্নান ও পূজা শেষে পরম শান্তিতে তারা আবার ফিরে যায় সংসার জীবনে। কেউ কেউ স্নান সেরেই গীতা পাঠ করেন। এছাড়াও আজ বৃহস্পতিবার রাতে আয়োজন করা হয় কালী পূজার। এ উপলক্ষে:
