সারাদেশ

লক্ষ্মীপুরে অনুর্ধ্ব ১২ ক্রিকেটে ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ রুপম

লক্ষ্মীপুরে অনুর্ধ্ব ১২ ক্রিকেটে ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ রুপম

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে অনুর্ধ্ব ১২ ক্রিকেটে ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সাংবাদিক দম্পত্তির সন্তান লাবিব মাহতাব রুপম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে লক্ষ্মীপুর ক্রিকেট বোর্ড আয়োজিত ৩০ মার্চ বৃহস্পতিবার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রুপম এ কৃতিত্ব দেখান। জানা গেছে, ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হওয়া ক্ষুদে ক্রিকেটার লাবিব মাহতাব রুমপ দৈনিক বাংলার মুকুল ও সাপ্তাহিক রামগঞ্জ দর্পণ পত্রিকার সম্পাদক- প্রকাশক মিজানুর রহমান মুকুল এবং স্কুল শিক্ষিকা- সংবাদকর্মি আফরোজা আক্তার রাঙ্গা দম্পতির ১ম পুত্র। অষ্টম শ্রেণির শিক্ষার্থী পুত্রের ক্রিকেটে এ সাফল্যে রুপমের পিতা-মাতা অনেক খুশি হয়ে পুত্রের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন
আরও পড়ুন
রামগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতার সাইনবোর্ড লাগিয়ে  মার্কেটের দখল গলি উদ্ধার

রামগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতার সাইনবোর্ড লাগিয়ে মার্কেটের দখল গলি উদ্ধার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব শহীদ চৌকিয়া তার নিজের দলীয় পদ-পদবী ব্যবহার করা সাইনবোর্ড লাগিয়ে রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্স মার্কেটের উত্তর পাশের ২য় তলা জুতা মার্কেটের জনসাধারন পারাপারের গলি দখল করলে মার্কেটে উত্তেজনা দেখা দেয়। ঘটনাটি ঘটেছে ২এপ্রিল রাতে জিয়া শপিং কমপ্লক্সের ২য় তলায়। খবর পেয়ে রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ও স্থানীয় কাউন্সিলর মেহেদী হাসান শুভ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতার দখলকৃত মার্কেটের গলি জুতার দোকান তাৎক্ষনিত সরিয়ে নিতে নির্দেশ প্রদান করে সাধারন ক্রেতাদের চলাচলের জন্য পরিস্কার করে দেওয়া হয়। ওসি ও কাউন্সিলরের এমন ভূয়সী কর্মকান্ডের জন্য মার্কের ব্যবসায়ীরা উল্লাস প্রকাশ করেন।:
আরও পড়ুন
নরসিংদীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৩ পালিত

নরসিংদীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৩ পালিত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধ : "রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিরোরোবান্ধব অন্তর্ভূক্তিমূলক বিশ্ব গঠন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৩ পালিত হয়েছে। রবিবার (২ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নরসিংদী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় জেলা প্রশাসক কনফারেন্স হল রুমে সভাটি অনুষ্ঠিত হয় । দিবসের সভাপতিত্ব করেন, উপ-পরিচালক, মো: মাসুদুল হাসান তাপস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। এসময় প্রধান অতিথি, অভিভাবকদের উদ্দেশ্য বলেন, একজন:
আরও পড়ুন
রমজানে দাম কমল এলপিজির

রমজানে দাম কমল এলপিজির

পবিত্র মাহে রমজানে দাম কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৪৪ টাকা কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা এতদিন ১ হাজার ৪২২ টাকা টাকা ছিল। রোববার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান মো. নূরুল আমিন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, মো. কামরুজ্জামান, আবুল খায়ের মো. আমিনুর রহমান প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৮ দশমিক:
আরও পড়ুন
হাইকোর্টে ১৬ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি

হাইকোর্টে ১৬ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য ১৬টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী । আগামীকাল ২ এপ্রিল রোববার থেকে এসব বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবেন। এ বিষয়ে ৩০ মার্চ প্রধান বিচারপতির নির্দেশনা দেওয়ার নোটিস সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, আমি এতদ্বারা নির্দেশ করছি যে, আগামী ২ এপ্রিল রোববার সকাল সাড়ে দশটা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো। বেঞ্চগুলো হলো-বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ(একক), বিচারপতি মো.আতাউর রহমান খান (একক), বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম (দ্বৈত বেঞ্চ), বিচারপতি মো.হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেল (দ্বৈত:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে মোঃ বেলাল হোসেন নীলের উদ্যোগে এতিমখানায় দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ

লক্ষ্মীপুরে মোঃ বেলাল হোসেন নীলের উদ্যোগে এতিমখানায় দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরে মোঃ বেলাল হোসেন নীলের উদ্যোগে এতিমখানায় দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। তিনি তার রেস্টুরেন্ট থেকে সাজিয়ে আবদুল গনি দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল হাফিজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসার ফুলদের মাঝে ইফতার বিতরণ করেন এবং মোঃ বেলাল হোসেন নীল সহ মোঃ তারেক আজিজ ও তার কাছে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে তিনি সেখানে ইফতার করেন। তিনি মোট ৬০ টি তেহেরির প্যাকেট বিতরণ করেন। ইফতার করে তার জন্য দোয়া কামনা করেন। উল্লেখ্য যে, মোঃ বেলাল হোসেন নীল বলেন, তিনি প্রতি বছর রমজানে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন,সামনের বছর যেন আরও বেশি সাহায্য করতে পারেন সে জন্য দোয়া কামনা করেন।
আরও পড়ুন
রামগঞ্জে ইসলামী ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার

রামগঞ্জে ইসলামী ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রামগঞ্জ শাখার উদ্যোগে গতকাল ৩০শে মার্চ বৃহস্পতিবার বিকেল বেলা রামগঞ্জ ইসলামী ব্যাংক শাখার ভবনে সর্বজনীয় কল্যানে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রামগঞ্জ ইসলামী ব্যাংক শাখার প্রধান ভি পি মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে এফ এ ভি পি এন্ড ম্যানেজার অপারেশন্স মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল খায়ের পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নূর উদ্দিন ভূঁইয়া, রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মোঃ আকবর হোসেন সেলিম। এই আলোচনা সভা ও ইফতার:
আরও পড়ুন
রামগঞ্জে উপজেলা শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন

রামগঞ্জে উপজেলা শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটি প্রকাশ করা হয়েছে। ৩০শে মার্চ বৃহস্পতিবার বিকেল বেলা লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউসুফ পাটওয়ারী ও সদস্য সচিব বেল্লাল হোসেন কারীর যৌথ স্বাক্ষরে লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের দলীয় প্যাডে ২১ সদস্য বিশিষ্ট রামগঞ্জ উপজেলা আওয়ামী শ্রমীক লীগের কমিটি প্রকাশ করা হয়। এই আহবায়ক কমিটিতে মামুন ভূঁইয়াকে আহ্বায়ক ও মারুফ হোসাইন তারেককে ১ নং যুগ্ন-আহবায়ক ও মোঃ হারুনুর রশিদকে সদস্য সচিব নির্বাচিত করে কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটি প্রকাশের পর উপজেলা ও পৌর শ্রমিক লীগের নেতাকর্মীরা রামগঞ্জ পৌরসভায় একত্রিত হয়ে ফুলের শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ করেন। এই সময়ে উপজেলা শ্রমিক:
আরও পড়ুন
রামগঞ্জে সমিতির বাজার ব্লাড ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

রামগঞ্জে সমিতির বাজার ব্লাড ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ তুচ্ছ নয় রক্তদান,বাঁচতে পারে একটি প্রান এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমিতির বাজার ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩১মার্চ শুক্রবার সকালে ৭নং দরবেশপুর ইউনিয়নের সমিতির বাজার শাহাজালাল ইসলামী ব্যাংকের নিচ তলায় ব্লাড ফাউন্ডেশনের কার্যালয়ে ২শতাধিক হতদরিদ্র জনসাধারনদের মধ্যে ওই ইফতার বিতরণ করা হয়েছে। সমিতির বাজার ব্লাড ফাউন্ডেশনের সভাপতি এস এম বাবুলের সভাপতিত্বে ও সহ-সভাপতি মোঃ টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লাড ফাউন্ডশনের উপদ্রেষ্টা ও রামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের খান। বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের:
আরও পড়ুন
লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযানে ১২ দালাল আটক

লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযানে ১২ দালাল আটক

লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস (কার্যালয়ে) অভিযান চালিয়ে ১২ দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল ২ টার দিকে এ অভিযান চালিয়েছে র‍্যাব। বিস্তারিত আসছে…
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.