রায়পুরে সাড়ে ৪ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ২০২২-২০২৩ অর্থ বছরে খরিফ-১/২০০২৩-২০২৪ মৌসুমে উফসী আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল উফশী ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়। মোট সাড়ে ৪ হাজার কৃষককের প্রত্যেককে ১০কেজি করে ডিএপি সার, ১০ করে কেজি এমওপি এবং ৫ কেজি করে উফশী ধানের বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে উপজেলা কমপ্লেক্স চত্বরে এ সার ও বীজ বিতরণ:
