রামগতি জনতা বাজার উন্নয়ন কমিটিতে সুমন সেক্রেটারী নির্বাচিত

শেয়ার

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার ইউনিয়নের জনতা বাজার উন্নয়ন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন নাজমুল হুদা সুমন।

তিনি টিউবয়েল প্রতিকে ভোট পান ২৫৯ টি তার নিকটতম প্রতিদ্বন্দী চেয়ার প্রতিকের প্রার্থী মো: মিনার উদ্দিন পান ২৪৪ ভোট।

শনিবার অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫৩৩ জন।
নির্বাচনের প্রিসাইডিং অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা ওমর ফারুক জানান, মোট ৫৩৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ফলাফলে আমরা নাজমুল হুদা সুমনকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষনা করেছি।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জনতা বাজারের স্বনামধণ্য ব্যবসায়ী মেসার্স তারা ট্রেডার্সের প্রোপাইটার নাজমুল হুদা সুমন মুক্তিযোদ্ধা মরহুম নাজিম উদ্দিন নাগরের ছেলে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.