শ্রীপুরে গনপিটুনিতে ডাকাত নিহত
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ডাকাতির সময় গণপিটুনিতে সুলতান মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের বেড়াবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। সুলতানের বাড়ি পাশের কাপাসিয়া উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামে। স্থানীয় বাসিন্দা শাহ আলম বলেন, রাত ২টার দিকে প্রতিবেশী মৃত রমিজ উদ্দিনের বাড়িতে ডাকাতদল হানা দেয়। বাড়ির লোকজন টের পেয়ে ডাক-চিৎকার শুরু করে। পরে স্থানীয় বাসিন্দারা মিলে ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় এক ডাকাতকে পিটিয়ে মেরে ফেলে উপস্থিত জনতা। স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান বেলু ব্যাপারী বলেন, ডাকাতেরা হামলা চালিয়ে বাড়ির মালিকের ছেলে মোশাররফসহ তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ডাকাতির সময় একজনকে:
