রাজশাহীতে হোটেলে অসামাজিক কাণ্ড: ২২ শিক্ষার্থী আটক
রাজশাহী প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে এক আওয়ামী লীগ নেতার আবাসিক হোটেলে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২২ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। নগরীর গণকপাড়ায় অবস্থিত হোটেল গ্রান্ডে রাত ১১ টা থেকে দুই টা পর্যন্ত পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটককৃতরা সকলেই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা অসামাজিক কাজে লিপ্ত ছিলো হোটেলের কক্ষ ভাড়া নিয়ে। হোটেলটি তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর নির্বাচনী সমন্বয়ক আবুল বাশার সুজনের মালিকানাধীন হোটেল। পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার আরজিনা খাতুনের নেতৃত্বে বোয়ালিয়া থানার ওসি হুমায়ুন কবিরের উপস্থিতিতে ওই হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি:
